বিএনপি ক্ষমতায় গেলে ক্রীড়াঙ্গন ঢেলে সাজাবে : আমিনুল

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপি ক্ষমতায় গেলে দেশের ক্রীড়াঙ্গন ঢেলে সাজানো হবে বলে জানিয়েছেন বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

তিনি বলেছেন, বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে ও তার নির্দেশনায় বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর জন্য ইতোমধ্যে পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে রাজনীতিতে সুস্থ্য ধারায় পরিবর্তনের পাশাপাশি ক্রীড়াঙ্গনেও আমূল পরিবর্তন আসবে।

আজ রবিবার জাতীয় প্রেস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন মো. মনোয়ার উল আলম (বাবুল)।

প্রেস ক্লাবের ক্রীড়াবিষয়ক উপ-কমিটির আহ্বায়ক শাহনাজ বেগম পলির সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ বখতিয়ার রানা ও ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তৃতায় আমিনুল হক বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের ক্রীড়াঙ্গনের যে ভিত্তি স্থাপন করেছিলেন, সেই অবস্থা এখন আর নেই। বিগত ১৭ বছরে দেশের ক্রীড়াঙ্গনকে দলীয়করণ করা হয়েছিল। অনেক ক্রীড়া সংগঠককে আমরা হারিয়ে ফেলেছি। বিএনপি ক্ষমতায় আসলে ক্রীড়াঙ্গনকে দলীয়করণমুক্ত করা হবে।’

তিনি বলেন, ‘বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যে ক্রিকেট, ফুটবলসহ অন্যান্য খেলা পরিচালনা করা হচ্ছে। এই খেলা পরিচালনা করতে গিয়ে মাঠ সংকট দেখেছি।

আমরা মাঠ সংরক্ষণের পাশাপাশি নতুন মাঠ করতে চাই।’ ক্রীড়া ক্ষেত্রে প্রেস ক্লাবের যে কোন উদ্যোগে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

সভাপতির বক্তব্যে কবি হাসান হাফিজ বলেন, ‘শহীদ প্রেসিডেন্টের নিবিড় অবদানের ফলে আমরা আমাদের সেকেন্ড হোম জাতীয় প্রেস ক্লাবের জায়গা পেয়েছিলাম। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এই জায়গা ৯৯ বছরের জন্য বন্দোবস্ত দিয়েছেন। কিন্তু স্বৈরাচারী সরকার জাতীয় প্রেস ক্লাবের এখানে তথাকথিত বঙ্গবন্ধু কমপ্লেক্স করার পরিকল্পনা করেছিল।

এটাকে দলীয়করণ করা হয়েছিল। তাদের নির্বাচনী ইশতেহারে সেটাকে নিয়ে গিয়েছিল। আওয়ামী লীগ কোনো সহযোগিতা না করলেও ৭০ বছরের এই প্রতিষ্ঠানকে গ্রাস করতে চেয়েছিল। তারা ক্রীড়াঙ্গনকে কলুষিত করেছিল। সেটা থেকে আমাদের মুক্ত হতে হবে।’

সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী বলেন, ‘খেলাধুলা জীবনী শক্তি বাড়ায়। কিন্তু স্মার্ট ফোনের কাছে আমাদের বাস্তব জীবনের খেলাগুলো হারিয়ে যাচ্ছে। বাচ্চারা মাঠ ছেড়ে স্মার্ট ফোন নিয়ে ব্যস্ত থাকছে। যেটা আমাদের ভবিষ্যত প্রজন্মকে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী করতে পারে। তাই তাদেরকে খেলার মাঠে নিতে হবে। বাচ্চাদের পাশাপাশি বড়দেরও খেলার সময় বের করতে হবে। স্বাস্থ্যের দিকে সকলের নজর দিতে হবে।’ মাঠগুলোকে দখলমুক্ত করার দাবি জানান তিনি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত

পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীব

২ ঘণ্টা আগে

মিরপুরে দেয়াল ধসের ঘটনা তদন্তে কমিটি

দেয়ালটি ২০১৪ সালে নির্মাণ করা হলেও এতে প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী দেওয়া হয়নি। এখানে আরসিসি করা হয়নি, শুধু ইটের ওপর গাঁথুনি দিয়ে দেয়াল করা হয়েছে। এ কারণেই আজ এই বড় দুর্ঘটনা ঘটে গেলো।

৪ ঘণ্টা আগে

এক মাসের মধ্যে দাবি পূরণের আশ্বাসে অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার

সংবাদ ব্রিফিংয়ে অ্যাডভোকেট শিমুল বিশ্বাস এমপি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, বিআরটিএ’র চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমানসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা মোহাম্মদ গোলাম মোস্তফা ফুয়াদসহ বিভিন্ন নেতৃব

৫ ঘণ্টা আগে

ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক দেলোয়ার হোসেন মনে করেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ট্রাম্পের পররাষ্ট্রনীতির লক্ষ্য অর্জনে বাংলাদেশ কতটা মানিয়ে নিচ্ছে, তা পরখ করে দেখবেন এই দূত। এছাড়া সার্জিও গোর একই সাথে দিল্লিতে মার্কিন রাষ্ট্রদূত হওয়ায়, ভারতের দিক থেকে বাংলাদেশের রাজনীতি ও ভূ-রাজনীতি কীভাবে দেখা

৫ ঘণ্টা আগে