চ্যাম্পিয়নস ট্রফি

কে হবে এবারের চ্যাম্পিয়ন?

ডেস্ক, রাজনীতি ডটকম

একদিন পরেই পর্দা উঠছে চ্যাম্পিয়নস ট্রফির নবম আসরের। আজ বাদে কাল বুধবার (১৯ ফেব্রুয়ারি) এবারের আসরের আয়োজক পাকিস্তানের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে নিউজিল্যান্ড।

দীর্ঘ সময় পর মাঠে গড়ানো এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোন দল চ্যাম্পিয়ন হবে, কে বেশি রান করবেন, সবচেয়ে বেশি উইকেট কে পাবেন—এ নিয়ে চলছে নানা জল্পনাকল্পনা। এদিকে আসর শুরুর আগেই অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক যেনো একরকমের ফাঁসই করে দিলেন এবারের আসরের চ্যাম্পিয়ন দলের নাম। ভারতই হচ্ছে এবারের চ্যাম্পিয়নস ট্রফির জয়ী দল। এমন ভবিষ্যদ্বাণী করেছেন ক্লার্ক।

তবু ক্লার্ক যে শুধু সেরা দলের নাম বেছেই থেমেছেন, এমনটি নয়। বিয়ন্ডক্রিকেট২৩ নামের একটি পডকাস্টে এসে তিনি খোলাসা করেছেন, ভারতের অধিনায়ক রোহিত শর্মা হবেন সর্বোচ্চ রানসংগ্রাহক। এসময় তিনি বলেন, আমি বলব ভারত চ্যাম্পিয়ন হবে। তাদের অধিনায়ক রোহিত শর্মাও ফর্মে ফিরেছে—আমি বলব সে হবে টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক। তাকে রান করতে দেখে ভালোই লাগছে। আমি নিশ্চিত ভারতের তাকে দরকার।

এদিকে চ্যাম্পিয়নস ট্রফিতে আগের রেকর্ডটাও বেশ ভালো ছিলো রোহিতের। এই টুর্নামেন্টে এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে এক সেঞ্চুরি ও চার ফিফটিতে ৫৩.৪৪ গড়ে ৪৮১ রান করেছেন তিনি। লম্বা অফ ফর্ম কাটিয়ে সর্বশেষ ইংল্যান্ড সিরিজে তার ব্যাটে রানও এসেছে। তাকেই তাই সর্বোচ্চ রানসংগ্রাহক হওয়ার দৌড়ে এগিয়ে রেখেছেন ক্লার্ক।

এসময় সবচেয়ে বেশি উইকেট যাবে কার ঝুলিতে এমন প্রশ্নের উত্তরে ক্লার্ক বলেন, আমি বলবো ইংল্যান্ডের জর্ফা আর্চার সবচেয়ে বেশি উইকেট পাবে। আমি জানি সে ইংল্যান্ডের; আমি মনে করি না যে তারা খুব ভালো করবে। কিন্তু আমি তাকে মহাতারকা মনে করি।

এসময় টুর্নামেন্ট–সেরা হিসেবে অজি ব্যাটসম্যান ট্রাভিস হেডের নাম এগিয়ে রাখেন ক্লার্ক। এর কারণ হিসেবে তিনি জানিয়েছেন, তার আইপিএল ফর্ম ছিলো অবিশ্বাস্য। এছাড়াও তিনি জানান, হেড আবারও ভালো কিছু করবে বলে ধারণা করছেন তিনি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ফোনালাপে গ্যাস সংকটে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

আনোয়ার ইব্রাহিম তার ফেসবুক পোস্টে বলেন, ‘আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছি। এ সময় পারস্পরিক স্বার্থে মালয়েশিয়া-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে জ্বালানি ও বিনিয়োগ খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পেয়েছে।’

৭ ঘণ্টা আগে

সংসদ ভবনে গণপূর্ত কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

ভারপ্রাপ্ত স্পিকার আগুন লাগার কারণ অনুসন্ধান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন।

৮ ঘণ্টা আগে

বাংলাদেশের কাছে টনপ্রতি ১০ ডলার কমে ইউরিয়া সার বিক্রির আগ্রহ রাশিয়ার

বাংলাদেশের কাছে অন্যান্য দেশ থেকে আমদানি করা ইউরিয়া সারের তুলনায় প্রতি মেট্রিক টন ১০ ডলার কম দামে বিক্রির আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। দেশটি সরকারি পর্যায়ে (জিটুজি) বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) কাছে প্রায় ২ লাখ ৮০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার সরবরাহে আগ্রহের কথা জানিয়েছে।

৮ ঘণ্টা আগে

আম্মার ও শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে শিক্ষার্থী মারধরের অভিযোগ, তদন্তে রাবি প্রশাসন

সোমবার রাতেই প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. রেজাউল করিমকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়। মঙ্গলবার সকালে কমিটির সদস্যরা কেন্দ্রীয় লাইব্রেরি ও রাকসু ভবন পরিদর্শন করে আলামত সংগ্রহ করেন।

৯ ঘণ্টা আগে