ডেস্ক, রাজনীতি ডটকম

ভারত ১১ বছর পর আইসিসি ইভেন্টের শিরোপাজয়ের আক্ষেপ ঘুচিয়েছে। এদিকে চ্যাম্পিয়ন হয়ে অবসর নেওয়ার মতো আর কি হতে পারে ? আর তাও যদি হয় দলকে নেতৃত্ব দিয়ে শিরোপাখরা কাটানোর মতো কিছু, তাহলে তো কথাই নেই। বার্বাডোজের কেনসিংটন ওভালে পরশু রোহিত শর্মার নেতৃত্বে ভারত শিরোপা লাভ করে।
মাঠের পারফরম্যান্স, অধিনায়কত্ব—রোহিত সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ছিলেন ‘ক্যাপ্টেইন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট।’ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরশু হারতে থাকা ম্যাচ তাঁর অনবদ্য নেতৃত্বে ৭ রানে জিতেছে ভারত। রুদ্ধশ্বাস জয়ে ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন রোহিত। তিনি জানিয়েছেন, ফাইনালটা ভারতের জার্সিতে তাঁর শেষ ম্যাচ। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে এখনই অবসর নেওয়ার উপযুক্ত সময়। স্বাভাবিকভাবেই তখন প্রশ্ন এসেছে, দারুণ ছন্দে থেকে বিশ্বকাপ জেতানোর পরও কেন অবসরে গেলেন রোহিত? ভারতীয় তারকা ব্যাটার উত্তরটা দিয়েছেন কৌশলে, ‘আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার মতো ভাবনা আমার ছিল না। তবে পরিস্থিতি যা দাঁড়িয়েছিল, তাতে অবসরের সিদ্ধান্ত নিয়েছি।’
রোহিতের আগে ফাইনালের দিন ভারতের জার্সিতে আর টি-টোয়েন্টি না খেলার কথা জানিয়ে দেন কোহলি। ৫৯ বলে ৭৬ রানের ইনিংস খেলে ফাইনাল-সেরা হওয়ার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিদ্ধান্ত (আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর) জানিয়েছেন কোহলি। রোহিত-কোহলি ঘোষণা দেওয়ার পরদিনই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের ইতি টেনেছেন রবীন্দ্র জাদেজা। ভারতের জার্সিতে টি-টোয়েন্টিতে তাহলে আর দেখা যাচ্ছে না এই তিন তারকাকে! একই সঙ্গে চ্যাম্পিয়ন হয়ে ‘বেকার’ বনে গেলেন রাহুল দ্রাবিড়ও। কারণ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ভারতের কোচের দায়িত্ব ছাড়ার কথা আগেই জানিয়েছিলেন তিনি। বার্বাডোজে পরশু চ্যাম্পিয়ন হওয়ার পর কোহলি-রোহিতরা তাঁকে (দ্রাবিড়) শূন্যে ছুড়ে উদ্যাপন করেন।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও রোহিত-কোহলি এখনো এই সংস্করণের শীর্ষ দুই রান সংগ্রাহক। ১৫১ ইনিংসে ৪২৩১ রান করে আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বোচ্চ রান সংগ্রাহক রোহিত। দুইয়ে থাকা কোহলি করেছেন ৪১৮৮ রান। ভারতের জার্সিতে ‘কিং কোহলি’ খেলেছেন ১১৭ ইনিংস। কোহলি-রোহিত অবসরে যাওয়ায় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়া বাবর আজমের জন্য সময়ের ব্যাপার। পাকিস্তানের জার্সিতে ১১৬ ইনিংসে বাবর করেছেন ৪১৪৫ রান।

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকাল ৪টা। নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী, এদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়া যাবে।
৩ ঘণ্টা আগে
জাপানের সিনিয়র ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী নামাজু হিরোযুকি বলেন, বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বের ভিত্তি গড়ে দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি জাপানের মুক্ত ও অবাধ ইন্দো-প্যাসিফিক অঞ্চল (এফওআইপি) গড়ার পরিকল্পনা সম্পর্কে বাংলাদেশকে অবহিত করেন।
৫ ঘণ্টা আগে
অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, টেকসই উন্নয়নের মূল কেন্দ্র পরিবার। একটি পরিবারের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা ও জীবনযাত্রার মানের উন্নয়ন নিশ্চিত করা গেলে সামগ্রিকভাবে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। তাই এসডিজি বাস্তবায়নের প্রতিটি পর্যায়ে সাধারণ মানুষের প্রয়োজন ও জীবনমানের উন্নয়নকে সর্ব
১৯ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ‘পলিটিক্যাল ক্লাউন’ আখ্যা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগের যে সেক্রেটারি জেনারেল, অর্থাৎ ওবায়দুল কাদের, তিনি বাংলাদেশের ইতিহাসে একজন রাজনৈতিক জোকার বা পলিটিক্যাল ক্লাউন।’
১৯ ঘণ্টা আগে