দলের সঙ্গে এখনো যোগ দেননি সাকিব

ডেস্ক, রাজনীতি ডটকম

১৫ সেপ্টেম্বরে ভারতের মাটিতে পা রেখেছিল বাংলাদেশ দল। তবে দলের সঙ্গে ছিলেন না সাকিব আল হাসান। ইংল্যান্ড থেকে তার সরাসরি ভারতে যাওয়ার কথা ছিল। তবে আজ ১৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) এখনো দলের সঙ্গে যোগ দেননি সাকিব। মাঝে একদিন বিরতি দিয়ে ১৯ তারিখ থেকে শুরু হবে মাঠের খেলা।

পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষে পুরো দল দেশে ফিরলেও সাকিব উড়ে যান ইংল্যান্ডে। সেখানে কাউন্টি ক্রিকেটে সারের সঙ্গে যুক্ত হয়েছিলেন। বাকিরা যখন নেট অনুশীলনে সময় পার করেছেন, তখন সাকিব ছিলেন ম্যাচ প্র্যাকটিসের ভেতরে। তবে সারের হয়ে ম্যাচ শেষ হলেও ভারতে জাতীয় দলের বাকি সদস্যদের সঙ্গে যোগ দেননি তিনি।

ভারত থেকে দলের সঙ্গে থাকা টিম ম্যানেজার নাফিস ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন। এমনকি জাতীয় দলে সাকিব ঠিক কবে নাগাদ বা কখন যোগ দিবেন সেটি এখনো বিস্তারিত জানা যায়নি। তবে ধারণা করেই বলা যায় আজই চেন্নাইয়ে দলের সঙ্গে যোগ দিতে পারেন সাকিব। কেননা মাঝের সময়ে টেস্ট ম্যাচ গড়াতে বাকি কেবল একদিন রয়েছে।

সাকিব ছাড়া পুরো দলই অবশ্য ভারতের চেন্নাইয়ে প্রচন্ড গরমের মাঝেই অনুশীলনে ব্যস্ত সময় পার করছে। গতকাল সোমবার থেকেই চেন্নাইয়ে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। সাদমান ইসলাম থেকে শুরু করে নাঈম হাসান, নাহিদ রানারা শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করেছেন। সবশেষ সিরিজে দারুণ খেলা লিটন দাস কিপিং গ্লাভস হাতেও ছিল দারুণ। গতকালের অনুশীলনেও নিজেকে ব্যস্ত রেখেছিলেন গ্লাভস হাতে।

এদিন নেট অনুশীলনে থ্রোয়ারের ভূমিকায় ছিলেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। অনুশীলনে এই কোচকে দেখা গেছে শতভাগ মনোযোগী হিসেবেই। চেন্নাইয়ের উইকেটে স্পিন বেশ ভালোই রপ্ত হয়, যে কারণে নাঈম হাসান ও তাইজুল ইসলামদের রয়েছে বড় সুযোগ নিজেদের মেলে ধরার।

অবশ্য বাংলাদেশ একাদশে দুজনের মাঝে একজনের স্থানই হতে পারে শেষ পর্যন্ত। কারণ স্কোয়াডে সাকিব আল হাসান এবং মেহেদি হাসান মিরাজের অন্তর্ভুক্তি অনেকটাই নিশ্চিত। দুজনেই স্পিন বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও ভরসা দিতে পারেন দলকে। তিন স্পিনার তত্ত্বে সাকিবের দলে থাকছেন বলা চলে অনায়াসে। তবে সাকিব কবে আসবেন, সেটাই এখন অপেক্ষার বিষয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

তারেক রহমানকে জেআইসি সেলে নির্যাতনের তথ্য মিলেছে: চিফ প্রসিকিউটর

এক-এগারোর সেনা-সমর্থিত সরকারের সময়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) নির্যাতনের তথ্য পাওয়ার কথা বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

৫ ঘণ্টা আগে

রাজনীতি যেন চিকিৎসকদের পেশাগত দায়িত্বে বাধা না হয়: প্রধানমন্ত্রী

শনিবার (৮ আগস্ট) সকালে জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আয়োজিত চিকিৎসক সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

৬ ঘণ্টা আগে

তনু হত্যা: জামিনে মুক্তির পর ফের গ্রেপ্তার হাফিজুর

শনিবার (৮ আগস্ট) ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পিবিআই জানিয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী আত্মসমর্পণ না করায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কুমিল্লার আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

৬ ঘণ্টা আগে

মোটরসাইকেল দুর্ঘটনায় সাড়ে ৬ বছরে প্রায় ৩০ হাজার হতাহত

দেশে সাড়ে ছয় বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রায় ৩০ হাজার মানুষ হতাহত হয়েছেন। এর মধ্যে ১৫ হাজার ৭১২ জন নিহত এবং ১৪ হাজার ১৪৩ জন আহত হয়েছেন। ২০২০ থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত ১৬ হাজার ৬৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় এসব হতাহতের ঘটনা ঘটেছে।

৭ ঘণ্টা আগে