ডেস্ক, রাজনীতি ডটকম

বর্তমানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) চলছে নির্বাচনী ব্যস্ততা। যে কারণে অক্টোবর উইন্ডোতে কোনো ম্যাচ খেলেনি বাংলাদেশ ফুটবল দল। তবে মাঠে না নামলেও সুখবর পেয়েছেন জামাল ভূঁইয়ারা। ফিফা র্যাংকিংয়ে উন্নতি করেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) র্যাংকিং হালনাগাদ করেছে ফিফা। তাতে কোনো ম্যাচ না খেলেও উন্নতি হয়েছে জামালদের। হালনাগাদ করা র্যাংকিং অনুযায়ী এক ধাপ এগিয়ে বর্তমানে বাংলাদেশের অবস্থান ১৮৫ নম্বর।
সেপ্টেম্বরে ভুটানের বিপক্ষে দুই ম্যাচ খেলেছিল বাংলাদেশ। তাতে প্রথম ম্যাচ জিতলেও পরের ম্যাচে দেখতে হয় পরাজয়। তখন দুই ধাপ পিছিয়ে ১৮৬ নাম্বারে নেমে যায় জামালের দল। এক মাস যেতেই কোনো ম্যাচ না খেলে এক ধাপ উন্নতি তাই কিছুটা বিস্ময়ের।
এদিকে বাংলাদেশের উন্নতিতে এক ধাপ নিচে নেমে গেছে সামোয়া। অক্টোবর উইন্ডোতে মাঠে নেমে নিজেদের পায়েই যেন কুড়াল মারলো দেশটি। বাজে পারফর্ম করায় ১৮৫ নম্বর থেকে ১৮৬ নম্বরে নেমে গেল তারা।
শীর্ষস্থানে খুব একটা পরিবর্তন নেই। বারবারের মতো শীর্ষস্থান ধরে রেখেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দুইয়ে আছে ফ্রান্স। তিনে ইউরো চ্যাম্পিয়ন স্পেন ও চারে ইংল্যান্ড। পাঁচ নম্বরে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আয়োজিত শোভাযাত্রাকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে কয়েক দফায় পালটাপালটি ধাওয়া ও মারামারির ঘটনা ঘটে।
২০ ঘণ্টা আগে
এদিকে, হলে ঢুকতে না পেরে বিপাকে পড়েছেন অনেক শিক্ষার্থী। অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাওহিদুল ইসলাম বলেন, মঙ্গলবারের সংঘর্ষের সময় তিনি হল ছেড়ে বেরিয়ে যান।
১ দিন আগে
শহিদ মিনারের সমাবেশে আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেছিলেন, ‘এ সরকারের কোনোভাবেই আর এক মিনিট ক্ষমতায় থাকার অধিকার নেই। শেখ হাসিনাকে পদত্যাগ করলেই হবে না; বরং খুন, লুটপাট, দুর্নীতি এদেশে হয়েছে তার বিচার হতে হবে। আমরা পদত্যাগ দিয়ে তাকে এক্সিট রুট দিতে চাই না। তাকে পদত্যাগও করতে হবে, বিচা
১ দিন আগে
বুধবার (৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রাষ্ট্রপতির নিরাপত্তায় নিয়োজিত সদস্যরা দ্রুত মঞ্চের সামনে অবস্থান নেন।
১ দিন আগে