ডেস্ক, রাজনীতি ডটকম

চেন্নাই টেস্টের প্রথম দিনেই ব্যাট হাতে নামতে পারত বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত সেটি হয়নি রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা জুটি বাধ সাধায়। ১৪৪ রানে ৬ উইকেট হারানো ভারত এই দু’জনের নৈপুণ্যে শেষ বিকেলে কোনো উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে জমা করে ৩৩৯ রান। তাতে বড় সংগ্রহের ভিত পেয়ে যায় ভারত।
দ্বিতীয় দিনে তাই যত দ্রুত ভারতকে আটকে রাখা যায় সেই লক্ষ্য ছিল বাংলাদেশি বোলারদের। সেই লক্ষ্য পূরণ করেছেন তাসকিন-হাসানরা। তাসকিনের তিন শিকার ও শেষ বেলায় বুমরাহকে সাজঘরে ফিরিয়ে ফাইফার তুলে নিয়েছেন হাসান মাহমুদ। আর তাতে ৩৭৬ রানে অলআউট হয়েছে ভারত।
৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত। সেখান থেকে আজকের দিনে আর ৩৭ রান যোগ করতেই শেষের চার উইকেট হারিয়েছে স্বাগতিকরা। যেখানে একাই ৩ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। বাকি একটি উইকেট পেয়েছেন হাসান মাহমুদ। তাতে ইনিংসে ৫ উইকেট শিকার করার কীর্তি গড়লেন এই ডানহাতি পেসার।
নিজেদের প্রথম ইনিংসে ৯১ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ৩৭৬ রান সংগ্রহ করেছে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ১১৩ রান করেছেন রবিচন্দ্রন অশ্বিন। তাছাড়া ৮৬ রান এসেছে রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে ৮৩ রানে ৫ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার হাসান। তাছাড়া ৫৫ রানের বিনিময়ে ৩ উইকেট পেয়েছেন তাসকিন।
দ্বিতীয় দিনে মাত্র ৪ রান যোগ করতেই জাদেজাকে হারায় ভারত। ইনিংসের ৮৩তম ওভারের প্রথম বলটি খাটো লেংথে করেছিলেন তাসকিন, সেখানে জাদেজার ব্যাটের কানা ছুঁয়ে বল জমা পড়ে উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে। ৮৬ রান করে জাদেজা ফেরায় ভাঙে ১৯৯ রানের সপ্তম উইকেট জুটি।
নিজের পরের ওভারে ফিরে আবারও উইকেটের সম্ভাবনা জাগিয়েছিলেন তাসকিন। ইনিংসের ৮৫তম ওভারের পঞ্চম বলটি খানিকটা খাটো লেংথে করেছিলেন এই পেসার। সেখানে পুল করতে গিয়ে ভুল করেছিলেন আকাশ দীপ।
টাইমিং না হওয়ায় বল উপরে উঠে যায়, কিন্তু দূরত্ব পাননি। স্কয়ার লেগে দাঁড়িয়ে থাকা সাকিব আল হাসান খানিকটা পিছিয়ে বলের নাগালও পেয়েছিলেন তবে হাতে জমাতে পারেননি। তাতে ব্যক্তিগত ৮ রানে জীবন পান আকাশ। তবে তাকে বেশি দূর এগোতে দেননি তাসকিন। এই ডানহাতি পেসারের করা ৮৯তম ওভারের পঞ্চম বলে উড়িয়ে মারতে গিয়ে বল আকাশে তোলেন আকাশ। শান্তর হাতে ক্যাচ দেওয়ার আগে ১৭ রান এসেছে তার ব্যাট থেকে।
দিনের তৃতীয় উইকেটও গেছে তাসকিনের ঝুলিতে। ইনিংসের ৯১তম ওভারের পঞ্চম বলটি অফ স্টমাপের অনেকটা বাইরে করেছিলেন তাসকিন। সেখানে জায়গায় দাঁড়িয়ে উড়িয়ে মারতে গিয়ে মিড অফে ধরা পড়েন অশ্বিন। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১১৩ রান।

দেশে সাড়ে ছয় বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রায় ৩০ হাজার মানুষ হতাহত হয়েছেন। এর মধ্যে ১৫ হাজার ৭১২ জন নিহত এবং ১৪ হাজার ১৪৩ জন আহত হয়েছেন। ২০২০ থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত ১৬ হাজার ৬৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় এসব হতাহতের ঘটনা ঘটেছে।
৩ ঘণ্টা আগে
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘যখন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ গঠনের কাজ করছেন, সেই সময় একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।’ এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে আহ্বান জানান তিনি।
৩ ঘণ্টা আগে
এসময় অন্যান্যের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল প্রমুখ উপস্থিত ছিলেন।
৬ ঘণ্টা আগে
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। ঢাকায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শুক্রবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে
৭ ঘণ্টা আগে