ডেস্ক, রাজনীতি ডটকম

২০২৪ সালের ইউরো চ্যাম্পিয়নশিপে বর্তমান চ্যাম্পিয়ন ইতালির বিদায় ঘণ্টা বাজিয়ে কোয়ার্টারে সুইজারল্যান্ড। শেষ ষোলোতে ২-০ গোলে জিতেছে সুইসরা। প্রথম দল হিসেবে মুরাত ইয়াকিনের দল উঠে গেছে এবারের আসরের কোয়ার্টার ফাইনালে। তাদের দুই গোলদাতা হলেন রেমো ফ্রুয়েলার ও রুবেন ভার্গাস।
সুইজারল্যান্ড প্রথমার্ধে একচ্ছত্র আধিপত্য দেখায়। বল দখলের অনেক ব্যবধানে এগিয়ে থাকার পাশাপাশি আক্রমণেও ভীতি ছড়ায় তারা। ফলে চাপে পড়া ইতালিকে ব্যস্ত থাকতে হয় রক্ষণ সামলানোয়। তাদের খেলাতেও ছিল না কোনো ছন্দ। বিরতির আগে গোলমুখে দশটি শট নেয় সুইসরা। যার মধ্যে তিনটি ছিল লক্ষ্যে। ২৪তম মিনিটে দোন্নারুম্মাকে ফাঁকি দিতে পারেননি স্ট্রাইকার ব্রিল এম্বোলো। তার শট রুখে দেন এই ইতালিয়ান গোলরক্ষক। তবে ৩৭তম মিনিটে আর পারা সম্ভব হয়নি। ভার্গাস ডি-বক্সের মধ্যে খুঁজে নেন ফাঁকায় থাকা মিডফিল্ডার ফ্রুয়েলারকে। তার প্রথম ছোঁয়া বাজে হলেও পরেরটিতে পুষিয়ে দেন তিনি। দারুণ ভলি দোন্নারুম্মার পায়ে লেগে জড়ায় জালে।
সুইজারল্যান্ড যোগ করা সময়ে ব্যবধান প্রায় বাড়িয়েই ফেলেছিল। ফাবিয়ান রেইডারের ফ্রি-কিক কোনোমতে ঠেকিয়ে ইতালিকে বাঁচান দোন্নারুম্মা। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর মাত্র ২৭ সেকেন্ডে দ্বিতীয়বারের মতো বল জালে পাঠিয়ে করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে ফেলে সুইসরা। মিকেল অ্যাবিশারের পাস ডি-বক্সে পেয়ে দূরের পোস্টে দিয়ে গোল করেন ভার্গাস। ।
মাতেও রেতেগির শট ঠেকিয়ে দেন সুইস গোলরক্ষক ইয়ান সমার। এর আগে-পরে দুবার ইতালির বাধা হয়ে দাঁড়ায় পোস্ট। নিকোলো ফাগিওলির একটি ক্রসে সুইজারল্যান্ডের ডিফেন্ডার ফাবিয়ান শারের মাথা ছুঁয়ে বল পোস্টে লাগে। ৭৪তম মিনিটে জিয়ানলুকা স্কামাক্কার প্রচেষ্টাও প্রতিহত হয় পোস্টে। তবে তিনি সম্ভবত অফসাইডে ছিলেন। শেষ বাঁশি বাজার আগে আর কোনো উল্লেখযোগ্য সুযোগ মেলেনি কারও।

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকাল ৪টা। নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী, এদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়া যাবে।
৬ ঘণ্টা আগে
জাপানের সিনিয়র ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী নামাজু হিরোযুকি বলেন, বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বের ভিত্তি গড়ে দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি জাপানের মুক্ত ও অবাধ ইন্দো-প্যাসিফিক অঞ্চল (এফওআইপি) গড়ার পরিকল্পনা সম্পর্কে বাংলাদেশকে অবহিত করেন।
৭ ঘণ্টা আগে
অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, টেকসই উন্নয়নের মূল কেন্দ্র পরিবার। একটি পরিবারের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা ও জীবনযাত্রার মানের উন্নয়ন নিশ্চিত করা গেলে সামগ্রিকভাবে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। তাই এসডিজি বাস্তবায়নের প্রতিটি পর্যায়ে সাধারণ মানুষের প্রয়োজন ও জীবনমানের উন্নয়নকে সর্ব
২১ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ‘পলিটিক্যাল ক্লাউন’ আখ্যা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগের যে সেক্রেটারি জেনারেল, অর্থাৎ ওবায়দুল কাদের, তিনি বাংলাদেশের ইতিহাসে একজন রাজনৈতিক জোকার বা পলিটিক্যাল ক্লাউন।’
২১ ঘণ্টা আগে