প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে হার্দিকের কীর্তি

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৩ জুলাই ২০২৪, ১৭: ৩০

প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে এক নম্বর অলরাউন্ডার হয়েছেন হার্দিক।১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় শিরোপা জিতেছে ভারত। আসর জুড়ে দারুণ ছন্দে ছিলেন হার্দিক পান্ডিয়া। দলকে শিরোপা জেতানোর পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এই অলরাউন্ডার।

আজ বুধবার (৩ জুলাই) সবশেষে হালনাগাদ করা র‍্যাংকিংয়ে পান্ডিয়া শীর্ষে উঠলেও এককভাবে জায়গা দখল করতে পারেননি। তার সমান ২২২ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গাও। তিনে আছেন অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস, চারে জিম্বাবুয়ের সিকান্দার রাজা ও পাঁচে বাংলাদেশের সাকিব আল হাসান (৫)।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট ও বল হাতে দুর্দান্ত ছিলেন হার্দিক। বিশ্বকাপে দেড়শ’র বেশি স্ট্রাইক রেটে ১৪৪ রান করার পাশাপাশি পান্ডিয়া বল হাতে নিয়েছেন ১১ উইকেট। এরই ফল হিসেবে বোলিংয়ে ৬ ধাপ এগিয়ে ৫২ নম্বরে ও ব্যাটিংয়ে ২ ধাপ এগিয়ে ৬২ নম্বরে উঠেছেন হার্দিক।

এদিকে টি-টোয়েন্টিতে ব্যাটিং ও বোলিং র‍্যাংকিংয়ে শীর্ষে কোনো পরিবর্তন নেই। অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও ইংল্যান্ডের আদিল রশিদ ধরে রেখেছেন ১ নম্বর জায়গা। দুইয়ে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার এনরিখ নরকিয়া। এছাড়াও এগিয়েছেন ভারতের অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা ও আর্শদীপ সিং।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বিদ্যুৎ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা চাইল ৮০ পল্লী বিদ্যুৎ সমিতি

জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় গ্রামাঞ্চলে দীর্ঘ সময় লোডশেডিং হচ্ছে। এতে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটছে জানিয়ে নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে চিঠি দিয়েছে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি।

৭ ঘণ্টা আগে

নদী বাঁচাতে খুঁটিবিহীন সেতু চান পরিবেশ প্রতিমন্ত্রী

নদী বাঁচাতে এবং পানির স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে হলে প্রচলিত খুঁটিযুক্ত সেতুর বদলে খুঁটিবিহীন বা ঝুলন্ত সেতু তৈরির আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। একই সঙ্গে তিনি বলেছেন, পিলারভিত্তিক ব্রিজের ঐতিহ্য থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

৮ ঘণ্টা আগে

‘সমকামিতার’ অভিযোগ— ২ ঢাবি শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার

হলের প্রাধ্যক্ষ ড. মো. আখতারুজ্জামান বলেন, অভিযোগ পাওয়ার পর দুই শিক্ষার্থীর আসন বাতিল করে তাদের হল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি জানান, এটিকে প্রাথমিক প্রশাসনিক ব্যবস্থা হিসেবে নেওয়া হয়েছে।

৯ ঘণ্টা আগে

৭ ধরনের মামলায় মধ্যস্থতার ক্ষমতা পেল সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস

আইনগুলো হলো— পারিবারিক আদালত আইন, ২০২৩; পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩; যৌতুক নিরোধ আইন, ২০১৮; নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০; দণ্ডবিধি, ১৮৬০; সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ এবং নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১।

১০ ঘণ্টা আগে