নাইট রাইডার্সে জায়গা হারালেন সাকিব

ক্রীড়া ডেস্ক

সময়টা ভালো যাচ্ছে না দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। বাংলাদেশের জার্সিতে খেলতে নামা একপ্রকার অনিশ্চিত এখন। সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগেও খেলতে পারেননি। বোলিংয়ে নিষিদ্ধ হয়েছেন বেশ কিছুদিন আগে। এর মাঝে মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সেও জায়গা হারিয়েছেন সর্বকালের অন্যতম সেরা এ অলরাউন্ডার।

গত মৌসুমে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে মাঠে নেমেছিলেন সাকিব। তবে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি টাইগার অলরাউন্ডার। যার কারণে সামনের মৌসুমের জন্য সাকিবকে দলে রাখেনি ফ্র্যাঞ্চাইজিটি।

গত আসরে লস অ্যাঞ্জেলসের হয়ে চার ম্যাচে ১৫ গড়ে সাকিব করেছিলেন মাত্র ৬০ রান। বল হাতেও ছিলেন নিষ্প্রভ। চার ম্যাচে নিয়েছিলেন মাত্র এক উইকেট। এমন পারফরম্যান্সের পর তার উপর ভরসা হারিয়েছে দলটি।

সাকিবকে ছেড়ে দিলেও ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল, অস্ট্রেলিয়ার পেসার স্পেন্সার জনসনকে রিটেইন করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

আগামী ১৯ ফেব্রুয়ারী হবে এমএলসির ড্রাফট। সেখানে দল পাওয়ার সুযোগ থাকবে সাকিবের সামনে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ফোনালাপে গ্যাস সংকটে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

আনোয়ার ইব্রাহিম তার ফেসবুক পোস্টে বলেন, ‘আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছি। এ সময় পারস্পরিক স্বার্থে মালয়েশিয়া-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে জ্বালানি ও বিনিয়োগ খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পেয়েছে।’

১০ ঘণ্টা আগে

সংসদ ভবনে গণপূর্ত কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

ভারপ্রাপ্ত স্পিকার আগুন লাগার কারণ অনুসন্ধান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন।

১০ ঘণ্টা আগে

বাংলাদেশের কাছে টনপ্রতি ১০ ডলার কমে ইউরিয়া সার বিক্রির আগ্রহ রাশিয়ার

বাংলাদেশের কাছে অন্যান্য দেশ থেকে আমদানি করা ইউরিয়া সারের তুলনায় প্রতি মেট্রিক টন ১০ ডলার কম দামে বিক্রির আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। দেশটি সরকারি পর্যায়ে (জিটুজি) বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) কাছে প্রায় ২ লাখ ৮০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার সরবরাহে আগ্রহের কথা জানিয়েছে।

১১ ঘণ্টা আগে

আম্মার ও শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে শিক্ষার্থী মারধরের অভিযোগ, তদন্তে রাবি প্রশাসন

সোমবার রাতেই প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. রেজাউল করিমকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়। মঙ্গলবার সকালে কমিটির সদস্যরা কেন্দ্রীয় লাইব্রেরি ও রাকসু ভবন পরিদর্শন করে আলামত সংগ্রহ করেন।

১২ ঘণ্টা আগে