শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেলের বিষয়ে ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত

শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো চালুর বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তার মতে, শিক্ষকদের বেতন নির্ধারণে অন্য কোনো পেশার সঙ্গে তুলনা করা ঠিক হবে না।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর একটি হোটেলে ‘খেলায় খেলায় শিখি’ শীর্ষক তথ্যপুস্তক পর্যালোচনা কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষকদের জীবনমান উন্নয়নের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকার বিষয়টি নিয়ে ভাবছে। বিভিন্ন শিক্ষক সংগঠন থেকে সময়ে সময়ে একাধিক প্রস্তাব আসায় সেগুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত নিতে হচ্ছে।

তিনি বলেন, শিক্ষকদের জন্য এমন একটি স্বতন্ত্র পে-স্কেল করা যেতে পারে, যার সঙ্গে অন্য কোনো পেশার বেতন কাঠামোর তুলনা থাকবে না। তাঁর ভাষায়, শিক্ষকদের বেতন কম বা বেশি যা-ই হোক, তাঁদের সঙ্গে অন্য পেশার তুলনা করা উচিত নয়।

শিক্ষকদের মর্যাদার প্রসঙ্গ টেনে ড. মিলন বলেন, জাতীয় সংসদে এক বিরোধীদলীয় সংসদ সদস্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন নিয়ে একটি তুলনা করেছিলেন। এ ধরনের তুলনা শিক্ষকদের পেশাগত মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

শিক্ষকদের শুধু আর্থিক সুবিধা বাড়ালেই হবে না বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, জাতির ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা বিবেচনায় তাঁদের পেশাগত সম্মান ও জীবনমান উন্নয়নের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখতে হবে। এ কারণে অন্য কোনো পেশার সঙ্গে তুলনা না করে শিক্ষকদের নিজস্ব মর্যাদার ভিত্তিতে তাঁদের বিষয়গুলো বিবেচনা করা প্রয়োজন।

এ সময় দেশের শিক্ষক সংকটের কথাও তুলে ধরেন তিনি। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বিপুলসংখ্যক শিক্ষক প্রয়োজন উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকসহ বিভিন্ন পদ দীর্ঘদিন ধরে খালি রয়েছে।

২০১৭ সাল থেকে মামলা ও প্রশাসনিক জটিলতার কারণে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, দ্রুত নিয়োগ সম্পন্ন করতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।

ড. মিলনের ভাষায়, শিক্ষক সংকট রেখে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান স্বাভাবিকভাবে পরিচালনা করা সম্ভব নয়। যত দ্রুত সম্ভব শূন্য পদগুলোতে শিক্ষক নিয়োগ দিতে প্রয়োজনীয় কাজ চলছে।

দেশের জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কারিগরি শিক্ষার বিস্তারেও গুরুত্ব দেওয়ার কথা জানান শিক্ষামন্ত্রী। একই সঙ্গে জীবনব্যাপী শিক্ষার সুযোগ বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।

কর্মশালায় জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফরিদ আহমদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্ত এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মন্ত্রণালয়ের ঘাড়ে বন্দুক রেখে গুলি নয়, ট্রিগার আমিও টানতে জানি: শিক্ষামন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর উদ্দেশে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, তার হাতে এখনো অনেক কাজ করার সুযোগ রয়েছে। সাত মাসের মধ্যে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে উদ্যোগ এবং কাজের গতি দৃশ্যমান হওয়া দরকার। উপাচার্যের নেতৃত্বে যে দল গঠন করা হয়েছে, তাদের উৎপাদনশীলতা ও

২ ঘণ্টা আগে

পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ সাইবার ইউনিট গঠনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী

সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ও প্রাতিষ্ঠানিক সাইবার সিকিউরিটি ইউনিট গঠন এবং পুলিশ সদস্যদের উচ্চতর প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

২ ঘণ্টা আগে

সিলেটে শাহজালাল-শাহপরাণের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক দিনের সফরে সিলেটে যান রাষ্ট্রপতি। সফরের শুরুতেই তিনি হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে গিয়ে জিয়ারত করেন। এরপর যান হজরত শাহপরাণ (রহ.)-এর মাজারে। সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

২ ঘণ্টা আগে

৮-২৯ অক্টোবর ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইলিশ সম্পদ উন্নয়নসংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ বাস্তবায়ন এবং প্রজনন মৌসুমে ইলিশ আহরণ বন্ধের সময় নির্ধারণ নিয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদম

২ ঘণ্টা আগে
Advertisement