প্রতিবেদক, রাজনীতি ডটকম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের নিয়মিত কার্যক্রম আগামী নভেম্বর মাসে শেষ হয়ে যেতে পারে বলে আভাস দিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।
রোববার (২৬ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন ইঙ্গিত দেন।
তথ্য উপদেষ্টা জানান, বিভিন্ন সংস্কার কমিশন থেকে মোট ২৩টি আশু বাস্তবায়নযোগ্য প্রস্তাব সরকারের কাছে এসেছে। মন্ত্রণালয়গুলো সেগুলো পর্যালোচনা করে এর মধ্যে ১৩টি প্রস্তাব বাস্তবায়নের কাজ করছে।
বাস্তবায়ন সংক্রান্ত নানা সমস্যার কথা উল্লেখ করতে গিয়ে মাহফুজ আলম বলেন, ‘যে সংস্কারগুলো করা হবে, সেগুলো উপদেষ্টা পরিষদের বৈঠকে করতে হবে। সেগুলো আমরা আর নভেম্বরের পরে করতে পারব না। কারণ নভেম্বরেই কেবিনেট (মন্ত্রিসভা, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ) ক্লোজড হয়ে যাবে।’
এর ব্যাখ্যা দিয়ে তথ্য উপদেষ্টা বলেন, ‘এরপর নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণ করবে। নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর আর স্বভাবতই কেবিনেট বসে না। ফলে আমরা যতটুকু আইন করার যে জায়গাগুলো আছে, সেগুলো আমরা আগামী মাসের মধ্যেই করতে চাই।’
মাহফুজ আলম গণমাধ্যম সংক্রান্ত বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন। বলেন, ‘ওয়ান হাউজ, ওয়ান মিডিয়া পলিসি’ এবং ‘সাংবাদিকতা সুরক্ষা আইন’ অচিরেই উপদেষ্টা পরিষদে (কেবিনেট) তোলার প্রস্তুতি চলছে। সরকার অনলাইন নিউজ পোর্টালগুলোর জন্য একটি নীতিমালা করে রেখে যাবে এবং যেসব পত্রিকা নিয়মিত ছাপা হয় না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
বেসরকারি টেলিভিশনগুলোর লাইসেন্স প্রদান প্রক্রিয়ার সমালোচনা করে উপদেষ্টা বলেন, বেশির ভাগ লাইসেন্স আওয়ামী লীগ সংশ্লিষ্ট গ্রুপ বা কোম্পানির মালিকদের দেওয়া হয়েছে, যারা এখনো এগুলোর মালিক এবং বিদেশে বসে লাভের হিসাব করছেন।
ওটিটি প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণের বিষয়ে আইসিটি বিভাগের সঙ্গে আলোচনা চলছে জানিয়ে তথ্য উপদেষ্টা আরও বলেন, কনটেন্ট নির্মাণ তথ্য মন্ত্রণালয়ের আওতায় থাকলেও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশনার বিষয়টি আইসিটি বিভাগের অধীনে চলে যাবে। ইউটিউবসহ অনলাইন প্ল্যাটফর্মের কনটেন্টগুলোকে একটি নীতিমালার আওতায় আনার চেষ্টা চলছে। আগামী এক সপ্তাহের মধ্যে সাংবাদিকদের জন্য একটি ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণ করে দেওয়া হবে বলেও তিনি জানান, যা সরকারি নবম গ্রেডের কাছাকাছি হতে পারে।
প্রচার সংখ্যা কমিয়ে বিজ্ঞাপনের হার বাড়ানোর পক্ষে মত দিলেও প্রচার সংখ্যার সঠিক তথ্য নিশ্চিত করার ওপর জোর দেন মাহফুজ আলম। তিনি হুঁশিয়ারি দেন, যেসব পত্রিকা মালিক ন্যূনতম বেতন দিতে পারবেন না, তারা সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবেন এবং বিজ্ঞাপনের হার কমিয়ে দেওয়া হবে।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জন্য ‘শোভন বেতনে’র পক্ষে কথা বলেন এবং কিছু সাংবাদিক ইউনিয়ন নেতার ভূমিকার সমালোচনা করেন।
‘ব্যাঙের ছাতার মতো’ গজিয়ে ওঠা নিউজ পোর্টালগুলোর মান নিয়ে প্রশ্ন তোলেন প্রেস সচিব। যারা অন্যের লেখা চুরি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে গণমাধ্যমে হস্তক্ষেপের অভিযোগ তোলা হয় বলেও মন্তব্য করেন তিনি। বলেন, সরকার নৈতিক সাংবাদিকতা দেখতে চায় এবং যারা ভালো সাংবাদিকতায় বিনিয়োগ করছে তাদের সুরক্ষা দেওয়া সরকারের দায়িত্ব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন। এ সময় সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলসহ সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে, অন্য এক প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে সচিব মো. আব্দুর রহমান তরফদারকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
১২ ঘণ্টা আগে
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলকে শিক্ষামন্ত্রী যতদিন তার পদ অলংকৃত করেন অথবা যতদিন তাকে নিজের একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় ব্যক্ত করেন, ততদিন পর্যন্ত তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে শিক্ষামন্ত্রীর একান্ত সচিব পদ
১৩ ঘণ্টা আগে
২০২৪ সালের ২৩ ডিসেম্বর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রেস সচিব হিসেবে দুই বছরের জন্য চুক্তিতে নিয়োগ পেয়েছিলেন সরওয়ার আলম। সচিব পদমর্যাদায় তাকে এ নিয়োগ দেওয়া হলেও পরে অন্তর্বর্তীকালীন সরকার তাকে সরিয়ে দেয়। এখন নতুন করে আবার তিনি নিয়োগ পেলেন।
১৪ ঘণ্টা আগে
বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, গত ১২ ফেব্রুয়ারি আমরা ২৯৯টি আসনের নির্বাচনে ভোটগ্রহণ করেছিলাম।
১৪ ঘণ্টা আগে