পুরো রুটে মেট্রোরেল চলাচল শুরু

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর উত্তরা দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত পুরো রুটে আবারও চালু হয়েছে মেট্রোরেল সেবা। সোমবার (২৭ অক্টোবর) বেলা ১১টার কিছুক্ষণ পর থেকে সব স্টেশন হয়ে ট্রেন চলাচল স্বাভাবিকভাবে শুরু হয়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানায়, সকাল থেকেই আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত দুই দফা পরীক্ষামূলক ট্রেন চালানো হয়। পরীক্ষায় কোনো ত্রুটি না পাওয়ায় পরে পুরো রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

এর আগে রোববার (২৬ অক্টোবর) ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

সোমবার সকালে ডিএমটিসিএলের ফেসবুক পেজে জানানো হয়, “সকাল ১১টা থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা পুনরায় নিরবচ্ছিন্নভাবে চালু করা হবে। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।”

দুর্ঘটনার তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এদিকে, সেবা স্বাভাবিক হওয়ায় স্বস্তি ফিরে এসেছে অফিসগামী ও সাধারণ যাত্রীদের মধ্যে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জবি মন্দিরের সহকারী পুরোহিতকে আটকে নির্যাতন, টাকা দাবির অভিযোগ

রাজধানীর একটি আইন কলেজের ছাত্র ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দিরে সহকারী পুরোহিতের পেশায় থাকা এক তরুণকে টাকার জন্য রাতভর আটকে নির্যাতন করার অভিযোগ উঠেছে। সুভাষ দেউরী নামের ২৫ বছর বয়সী ওই তরুণকে মঙ্গলবার সকালে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

১ ঘণ্টা আগে

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু ইসির, সংসদে জানালেন মির্জা ফখরুল

পরবর্তী স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন নির্বাচন কমিশন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১ ঘণ্টা আগে

ইসলামি শিক্ষাকে জাতীয় উন্নয়নের মূলধারায় নিয়ে আসার আহ্বান শিক্ষামন্ত্রীর

ইসলামি শিক্ষাকে শুধু ধর্মীয় শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে জাতীয় উন্নয়ন, নৈতিকতা ও দক্ষ মানবসম্পদ গঠনের মূলধারায় নিয়ে আসার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

১ ঘণ্টা আগে

এইচএসসি পরীক্ষার সময় কেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ: ডিএমপি

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে সম্পন্ন করতে ঢাকা মহানগরের সব পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও পরীক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য সবার প্রবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

২ ঘণ্টা আগে