প্রতিবেদক, রাজনীতি ডটকম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ঐতিহাসিক বিজয় এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে দলটির শীর্ষ নেতৃত্ব ও বাংলাদেশের জনগণকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছে বিশ্বশক্তিগুলো।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকেই যুক্তরাষ্ট্র, চীন, ভারত, মালয়েশিয়া ও পাকিস্তানের পক্ষ থেকে পৃথক পৃথক বার্তায় এই শুভেচ্ছা জানানো হয়।
বিশ্বনেতারা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার এবং একসাথে কাজ করার জোরালো প্রত্যয় ব্যক্ত করেছেন।
ঢাকাস্থ চীনা দূতাবাস এক বার্তায় নির্বাচনের সফল সমাপ্তি এবং বিএনপির এগিয়ে থাকাকে অভিনন্দন জানিয়ে বলেছে, তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় রচনায় অধীর আগ্রহে অপেক্ষা করছে।
এর আগে মার্কিন দূতাবাস তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা জানিয়ে দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিতে অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এক উষ্ণ বার্তায় তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে একে জনগণের আস্থার প্রতিফলন হিসেবে অভিহিত করেছেন। এছাড়া পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীও বিএনপির এই সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলের নেতা তারেক রহমানের বিজয়কে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণা শেষের পথে চলে এসেছে। নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য বলছে, এখন পর্যন্ত ২৮৯টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে আনুষ্ঠানিকভাবে। আর মাত্র ১০টি আসনের ফল ঘোষণা বাকি।
শুক্রবার দুপুর সাড়ে ১২টা নাগাদ প্রাপ্ত ফলে দেখা গেছে, ২০৪টি আসন নিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি। এবারের নির্বাচনে তারা দুই-তৃতীয়াংশেরও বেশি আসন পেয়েছে।
বিএনপির নেতৃত্বাধীন জোট থেকে জোনায়েদ সাকির গণসংহতি আন্দোলন, আন্দালিব রহমান পার্থর বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও নুরুল হক নুরের গণঅধিকার পরিষদ একটি করে আসন পেয়েছে। সে হিসাবে এ জোটের আসন সংখ্যা ২০৭।
এদিকে এককভাবে দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ৬৫ আসনে তাদের প্রার্থীরা জয় পেয়েছেন। একই জোটের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এ নির্বাচনে ছয়টি আসনে জয় পেয়েছে।
এই জোটেরই বাংলাদেশ খেলাফত মজলিস দুটি ও খেলাফত মজলিস একটি আসনে জয় পেয়েছে। সব মিলিয়ে এ জোটের আসন সংখ্যা ৭৪।
এর বাইরে একটি আসনে জয় পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বাকি সাতটি আসনেই স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন, যাদের মধ্যে আবার ছয়জনই বিএনপির মনোনয়ন না পেয়ে নির্বাচনে ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছিলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেতে চলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা ফলের তথ্য বলছে, এরই মধ্যে দলটির অন্তত ১১৭ জন প্রার্থী বেসরকারিভাবে জয় পেয়েছেন। তবে স্থানীয়ভাবে সংগৃহীত বিভিন্ন আসনের তথ্য বলছে, দলটির আসন সংখ্যা ১৭০ ছাড়িয়ে গেছে।
বিধি অনুযায়ী কোনো দল সংসদের মোট আসনের অর্ধেকের বেশি তথা ন্যূনতম ১৫১টি আসন পেলেই সরকার গঠন করতে পারে। ভোটের ফলাফলের তথ্য বলছে, বিএনপি ন্যূনতম এই সংখ্যার গণ্ডি পেরিয়ে দুই শতাধিক আসন পর্যন্ত পেয়ে যেতে পারে। সে হিসাবে বিএনপির সরকার গঠন এখন কেবল সময়ের ব্যাপার।

টুথপেস্ট বা অন্যান্য পণ্যে মাইক্রোপ্লাস্টিক কিংবা ক্ষতিকর উপাদানের উপস্থিতি নিয়ে কোনো বেসরকারি সংস্থা গবেষণা প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী সংস্থাকে অবহিত করা এবং বিষয়টি যাচাইয়ের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। একই সঙ্গে এ ধরনের গবেষণা
৩ ঘণ্টা আগে
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী, ফেরত আসা ২৩ জনের মধ্যে ১৩ জন নোয়াখালীর বাসিন্দা। এ ছাড়া সিলেটের তিনজন এবং কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, ঢাকা ও অন্যান্য জেলার বাসিন্দারাও রয়েছেন।
৩ ঘণ্টা আগে
উদীচী এই পরিস্থিতিতে ‘প্রতিবাদস্বরূপ’ ৩১ জুলাইয়ের পূর্বঘোষিত সাংস্কৃতিক সমাবেশ স্থগিত করতে বাধ্য হচ্ছে বলে জানিয়েছে। সংগঠনটি বলেছে, আগামী ৫ আগস্ট বিকেল ৫টায় উদীচী কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকী পালন করা হবে।
৫ ঘণ্টা আগে
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলা, ভাঙচুর ও নেতাকর্মীদের মারধরের ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদকে প্রধান আসামি করে ১১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১০০ জনকে আসামি করা হয়েছে।
৭ ঘণ্টা আগে