গণতন্ত্রের ধারাবাহিকতাই বাংলাদেশকে সামনে এগিয়ে নেবে: স্পিকার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ১৫: ২৮

নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সংসদ দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, গণতন্ত্রের ধারাবাহিকতাই বাংলাদেশকে সামনে এগিয়ে নেবে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বরিশাল সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এসব কথা বলেন।

স্পিকার বলেন, একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি সংসদ গঠিত হয়েছে। আশা করি, এই সংসদ বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে।

গণতন্ত্রের গুরুত্ব তুলে ধরে স্পিকার বলেন, গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি বা সমৃদ্ধি সম্ভব নয়। গণতন্ত্রের প্রতি মানুষের ঐকান্তিক আগ্রহ বেড়েছে, যা দেশকে এগিয়ে নেবে।

তিনি আরও বলেন, গত ১৬ বছরের স্বৈরশাসনের পর ছাত্র-জনতা ও সাধারণ মানুষ রাজপথে নেমে যেভাবে মাফিয়াতন্ত্রের অবসান ঘটিয়েছে, সেটি বাংলাদেশের জন্য এক গৌরবময় অধ্যায়। আমরা আশা করি, এ দেশে গণতান্ত্রিক ব্যবস্থা আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে।

অর্থনৈতিক উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই দেশের অর্থনৈতিক অগ্রগতি সম্ভব।

এ সময় তিনি আরও মন্তব্য করেন, বর্তমানে পড়াশোনা ও খেলাধুলার চেয়ে রাজনীতির প্রতি মানুষের আকর্ষণ বেশি দেখা যাচ্ছে। অতীতে যখন স্বৈরাচাররা মানুষের ওপর চেপে বসেছে, তখন ছাত্র-যুবকরাই রাজপথে নেমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছে। সেই দিক থেকে রাজনীতি একটি ইতিবাচক দিক, যা মানুষের সচেতনতা বাড়িয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মন্ত্রিসভায় অনুমোদনের ১৮ দিন পর নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

প্রজ্ঞাপন অনুযায়ী, গত ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা নতুন বেতনকাঠামোয় বাড়তি মূল বেতনের ৪০ শতাংশ পাবেন। আর ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা পাবেন ৫০ শতাংশ। এই অর্থ গত ৩০ জুন আহরিত বা প্রাপ্য বেতনের সঙ্গে যুক্ত হবে।

১ দিন আগে

ওষুধ নিয়ে এআইভিত্তিক গবেষণা বাড়াতে ‘গোপন’ ল্যাব অ্যানথ্রপিকের

এআই নিয়ে মানুষের উদ্বেগ বাড়ার মধ্যেই জীববিজ্ঞান ও ওষুধবিজ্ঞানে নিজেদের কার্যক্রম সম্প্রসারণ করছে অ্যানথ্রপিক।মঙ্গলবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যানথ্রপিকের জীবনবিজ্ঞান বিভাগের প্রধান এরিক কডেরার-আব্রামস প্রতিষ্ঠানটির ওয়েট ল্যাব থাকার বিষয়টি নিশ্চিত করেন।

২ দিন আগে

ককটেল বিস্ফোরণের পর এবার রাজধানীতে বাসে আগুন

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাজাহান ইসলাম জানান, কাফরুল থানার সামনে মিরপুর সুপার লিংক নামের একটি বাসে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। সাড়ে ১০ দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

২ দিন আগে

ঢাবিতে পরীক্ষায় এআই ব্যবহারসহ অসদুপায়, শাস্তি ৬৪ শিক্ষার্থীর

শাস্তি পাওয়া শিক্ষার্থীদের মধ্যে আরবি বিভাগের সাতজন; ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ, অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ প্রোগ্রাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং আইন বিভাগের তিনজন করে শিক্ষার্থী রয়েছেন। ভূগোল ও পরিবেশ, ইংরেজি এবং দর্শন বিভাগ থেকে শাস্তি

২ দিন আগে
Advertisement