দেড় মাসের মাথায় ফের বাড়ল অকটেন-পেট্রোলের দাম

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রতীকী ছবি

বিশ্বব্যাপী জ্বালানি তেলের সরবরাহে ঘাটতির মুখে দেড় মাসের মাথায় ফের জ্বালানি তেলের দাম বাড়াল সরকার। এবার প্রতি লিটার অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম বাড়ানো হয়েছে ৫ টাকা করে। তবে অপরিবর্তিত রাখা হয়েছে ডিজেলের দাম।

রোববার (৩১ মে) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জ্বালানি তেলের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতি লিটার কেরোসিনের নতুন দাম ১৩৫ টাকা, অকটেনের ১৪৫ টাকা ও পেট্রোলের ১৪০ টাকা। প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা অপরিবর্তিত থাকছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ প্রজ্ঞাপনে জানিয়েছে, জুন মাসে নতুন এই দামে বিক্রি হবে জ্বালানি তেল। এ দর কার্যকর হবে আজ সোমবার (১ জুন) থেকে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা করলে ইরান হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেয়। এই প্রণালি দিয়ে বিশ্বের জ্বালানি তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হতো। ফলে এ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিকভাবেই জ্বালানি সংকট দেখা দেয়।

ওই সময় মার্চের শুরু থেকেই বৈশ্বিক জ্বালানি তেলের বাজার অস্থির হয়ে ওঠে। অপরিশোধিত তেলের দাম (ব্রেন্ট ক্রুড) যুদ্ধ শুরুর আগে ছিল ৬৫ মার্কিন ডলার, যা মার্চ-এপ্রিলে ১০০ থেকে ১২০ ডলার পর্যন্ত পৌঁছে যায়, যা গত চার বছরের মধ্যে সর্বোচ্চ।

হরমুজ প্রণালি বন্ধের জের ধরে জ্বালানি সরবরাহ এলোমেলো হয়ে পড়লে চাপ তৈরি হয় বাংলাদেশেও। ফুয়েল স্টেশনগুলোতে দেখা দেয় যানবাহনের দীর্ঘ সারি। তেলের জন্য সারা রাত থেকে শুরু করে ২৪ ঘণ্টা পর্যন্ত অপেক্ষার ঘটনাও ঘটতে। জ্বালানি মজুতের ঘটনা ঘটে অনেক এলাকায়৷

সরকারের পক্ষ থেকে বারবার আশ্বস্ত করা হয়, জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। কিন্তু তাতে কাজ হয়নি। পরিস্থিতি সামাল দিতে না পেরে শেষ পর্যন্ত গত ১৮ এপ্রিল চার ধরনের জ্বালানি তেলের দাম ১৫ থেকে ১৬ শতাংশ পর্যন্ত বাড়ায় সরকার।

ওই সময় প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা, অকটেন ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা, পেট্রোল ১১৬ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা ও প্রতি লিটার কেরোসিনের দাম ১১২ টাকা থেকে বাড়িয়ে ১৩০ টাকা করা হয়।

সরকারের এ ঘোষণার পর অবশ্য জ্বালানি সংকটের চিত্র খুব একটা দৃশ্যমান হয়নি। ফুয়েল স্টেশনগুলোতে কমে আসে যানবাহনের সারি। স্টেশনগুলোকেও সরবরাহ না পাওয়ার অভিযোগ তুলতে শোনা যায়নি। জ্বালানি তেল পরিস্থিতি বলতে গেলে স্বাভাবিক হয়ে আসে।

১৮ এপ্রিল দাম বাড়ানোর দুই সপ্তাহের মাথায় ৩০ এপ্রিল সরকার আবার তেলের দর নির্ধারণ করে। তবে ওই সময় মে মাসের জন্য আগের বর্ধিত দামই বহাল রাখা হয়। মে মাসের শেষ দিনে এবার নির্ধারণ করা হলো জুন মাসের জন্য জ্বালানি তেলের নতুন দাম, যেখানে ডিজেল ছাড়া বাকি তিন ধরনের জ্বালানির দামই বাড়ানো হয়েছে।

প্রজ্ঞাপনে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বলছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে সরকার ভোক্তাপর্যায়ে এই বিক্রয়মূল্য নির্ধারণ করেছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর— ছোট প্রতিনিধি দল, স্বল্প সময় এবং বাংলায় ভাষণ

আগামীকাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর শেষে ২৫ সেপ্টেম্বর রাতে দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। এই সংক্ষিপ্ত সফরে তার সঙ্গী হবেন ৩৫ জন। এর মাঝেই আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় বক্তব্য দেবেন তিনি।

৯ ঘণ্টা আগে

‘উগ্রবাদী সংগঠন’ গড়ার পরিকল্পনা থেকেই মসজিদে বৈঠক: স্বরাষ্ট্রমন্ত্রী

তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ২৩ জনের মধ্যে ১২ জন ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে একটি উগ্রবাদী সংগঠন প্রতিষ্ঠার পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাদের লক্ষ্য ছিল খেলাফত প্রতিষ্ঠা করা। রোববার সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

১১ ঘণ্টা আগে

অপ্রতিম হত্যার বিচার দ্রুত করতে আদালতকে সহযোগিতা করব: স্বরাষ্ট্রমন্ত্রী

মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল ১৩ বছরের কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। এর পর থেকেই সে নিখোঁজ ছিল। নিখোঁজের এক দিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দক্ষিণ পাশে লালমাই পাহাড়ের গভীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুহিন, আনাস ও ফাহিম ন

১২ ঘণ্টা আগে

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

সাধারণ শিক্ষার্থীরা ‘অপ্রতিম হত্যার বিচার চাই’, ‘ঘাতকদের ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগানে মহাসড়ক উত্তাল করে তোলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যরা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালি

১৩ ঘণ্টা আগে
Advertisement