প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্ত) মো. আফজাল নাছেরকে আবারও তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। এ নিয়ে একই মামলায় চতুর্থ দফায় তাকে রিমান্ডে নেওয়া হলো।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে, গত ১২ এপ্রিল দুই দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা, গোয়েন্দা মতিঝিল বিভাগের স্পেশাল অপারেশন টিমের উপ-পরিদর্শক (এসআই) মো. তোফাজ্জল হোসেন পুনরায় পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।
আবেদনে বলা হয়, আসামি রাজনৈতিকভাবে বিরোধী পক্ষকে দমনে বিগত সরকারকে বিভিন্নভাবে সহায়তা করেছেন এবং আলোচিত একটি রাজনৈতিক হত্যা মামলার ঘটনায় তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড প্রয়োজন।
অন্যদিকে, আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করলেও রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করে। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ১০ ডিসেম্বরের কর্মসূচিকে কেন্দ্র করে ৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে অভিযান চালানো হয়। এ সময় সংঘর্ষে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
পরে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
গত ৩০ মার্চ রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ-এর গোয়েন্দা শাখা (ডিবি)। এরপর থেকে তাকে টানা চার দফায় রিমান্ডে নেওয়া হয়েছে।

তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ২৩ জনের মধ্যে ১২ জন ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে একটি উগ্রবাদী সংগঠন প্রতিষ্ঠার পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাদের লক্ষ্য ছিল খেলাফত প্রতিষ্ঠা করা। রোববার সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
৮ ঘণ্টা আগে
মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল ১৩ বছরের কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। এর পর থেকেই সে নিখোঁজ ছিল। নিখোঁজের এক দিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দক্ষিণ পাশে লালমাই পাহাড়ের গভীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুহিন, আনাস ও ফাহিম ন
৯ ঘণ্টা আগে
সাধারণ শিক্ষার্থীরা ‘অপ্রতিম হত্যার বিচার চাই’, ‘ঘাতকদের ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগানে মহাসড়ক উত্তাল করে তোলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যরা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালি
১০ ঘণ্টা আগে
রিমান্ড শুনানির সময় আদালতপাড়ায় লোডশেডিং থাকায় মোবাইল ফোনের আলো জ্বালিয়ে শুনানি করতে হয়। বিকেল সাড়ে ৩টার দিকে আসামিদের হাজতখানা থেকে বের করে এজলাসে নেওয়া হয়৷ বিকেল ৩টা ৪৭ মিনিটের দিকে বিচারক আরিফুর রহমান এজলাসে উঠলেও তখনো বিদ্যুৎ আসেনি। বিচারকের পাশে প্রসিকিউশন বিভাগের কয়েকজন মোবাইলের আলো জ্বালিয়ে রা
১ দিন আগে