খালেদা জিয়ার জন্য কাতারই পাঠাচ্ছে জার্মানি থেকে ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্স

প্রতিবেদক, রাজনীতি ডটকম
হাসপাতালে নিবিড় তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডন নিতে কাতার সরকারই জার্মানি থেকে ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে বলে জানিয়েছেন, ঢাকায় কাতার দূতাবাসের জনসংযোগ কর্মকর্তা আসাদুর রহমান আসাদ।

শুক্রবার বিকেলে তিনি রাজনীতিডটকমকে বলেন, কাতার সরকারই জার্মানি থেকে ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পাঠাবে। জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি এখনো রওনা হয়নি। তবে সেটি প্রস্তুত রয়েছে। বিএনপি চেয়ারপারসনের চিকিৎসকদের কাছ থেকে গ্রিন সিগনাল পেলেই সেটি রওনা হবে। অর্থাৎ সময় এখনো নির্ধারিত নয়।

এদিকে আগামীকাল শনিবার (৬ ডিসেম্বর) দুপুর ৩টা ২০ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটির রওনা দেওয়ার কথা রয়েছে নিশ্চিত করেছে একটি সূত্র।

গত কয়েকদিন ধরে অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বেগম খালেদা জিয়া। তাকে লন্ডন নিতে আজ শুক্রবার ঢাকায় আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ওসমান হাদি অ্যাকচুয়ালি জামায়াতের প্রোডাক্ট: ফয়সাল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম বলেছেন, ‘বাংলাদেশের মানুষ যে হাদি হাদি করছে, হাদি তো অ্যাকচুয়ালি একটি জামায়াতের প্রোডাক্ট, ও তো একটা জঙ্গি।’ এ ছাড়া তিনি হাদি হত্যাকাণ্ডে জড়িত নন বলে দাবি করেছেন।

১৫ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যের যুদ্ধে তেল, জিনিসপত্রের দাম বাড়তে পারে: মির্জা ফখরুল

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে দেশে তেলসহ জিনিসপত্রের দাম বাড়তে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘এই যুদ্ধটা আমাদের খুব ক্ষতি করতেছে। আমাদের তেলের দাম বাড়বে, আমাদের জিনিসপত্রের দাম বাড়বে। সেগুলোকে সয়ে (সহ্য) নিয়ে আমাদের এগিয়ে যেতে হব

১৬ ঘণ্টা আগে

সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের যেমন জবাবদিহিতার মধ্যে থাকতে হয়, তেমনি গণমাধ্যম কর্মীদেরকেও জবাবদিহিতার আওতায় থাকতে হবে।

১ দিন আগে

যেকোনো সময় বন্ধ হতে পারে দেশের সব পেট্রোল পাম্প

সংগঠনটির দাবি, জ্বালানি বিপণন ব্যবস্থায় নিরাপত্তার বিষয়টি সরকার ও জেলা প্রশাসন কার্যত উপেক্ষা করছে। পাম্পগুলোতে তেল বিক্রির সময় কোনো কার্যকর নিরাপত্তা ব্যবস্থা না থাকায় দিন দিন বিশৃঙ্খলা বাড়ছে। পাম্প মালিকরা জানান, গত ঈদের আগের দিন একটি পাম্পে ১০ হাজার ৫০০ লিটার পেট্রোল ও সমপরিমাণ অকটেন মজুদ থাকলেও

১ দিন আগে