শুধু নির্বাচনে অংশ নিতে প্রাথমিক নিবন্ধন চায় ২২ দল

প্রতিবেদক, রাজনীতি ডটকম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ প্রতীকে অংশগ্রহণ করতে চায় এমন দাবিতে ২২টি রাজনৈতিক দল ইসির প্রাথমিক নিবন্ধন চেয়েছে। বুধবার (৮ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো নির্বাচন বিধিমালা সংস্কার আন্দোলন পরিষদের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

পরিষদের সভাপতি মোবারক হোসেন সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, নিবন্ধনের ঘাটতি পূরণে আগ্রহী দলগুলোকে জনস্বার্থে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাথমিক নিবন্ধন দিতে হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট দলগুলোকে ১০ আসনে স্ব-স্ব প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিতে হবে।

একই সঙ্গে এমন দলগুলোকে আর্থিক প্রণোদনা প্রদান ও গণতান্ত্রিক ফান্ড গঠন করতে হবে।

যে দলগুলোকে নিয়ে নির্বাচন বিধিমালা সংস্কার আন্দোলন পরিষদ গঠন করা হয়েছে, সেগুলো হলো—বাংলাদেশ সৎ সংগ্রামী ভোটার পার্টি, গণ অধিকার পার্টি (পিআরপি), বাংলাদেশ মুক্তি পার্টি, বাংলাদেশ জনপ্রিয় পার্টি, বাংলাদেশ ইসলামিক জনতা পার্টি, বাংলাদেশ মানবাধিকার আন্দোলন, বাংলাদেশ দেশপ্রেমিক প্রজন্ম, দারুস সালাম পার্টি, বাংলাদেশ ডেমোক্রেটিক মুভমেন্ট, বাংলাদেশ একুশে পার্টি, বাংলাদেশ ইনোভেশন পার্টি, ন্যাশনাল সবুজ বাংলা পার্টি, বাংলাদেশ পিপলস পার্টি, বাংলাদেশ নাগরিক পার্টি, ইসলামিক লিবারেল পার্টি, খেলাফতে দাওয়াত পার্টি, জাতীয় উলামা কাউন্সিল, বাংলাদেশ কনজারভেটিভ পার্টি, বাংলাদেশ জনতা লীগ, সংবিধানবিষয়ক জনস্বার্থ পার্টি, বাংলাদেশ সার্বজনীন দল ও বাংলাদেশ রিপাবলিক্যান পার্টি।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের সম্ভাবনা রয়েছে, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

১৩ ঘণ্টা আগে

ওবায়দুল কাদেরের সেই ‘ভালো হয়ে যাও মাসুদ’ এখন ঢাকার বিআরটিএ কার্যালয়ে

একসময় তৎকালীন সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদেরের একটি মন্তব্যে দেশজুড়ে পরিচিতি পেয়েছিলেন বিআরটিএ কর্মকর্তা মো. মাসুদ আলম। ‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’—মন্ত্রীর সেই বহুল আলোচিত সংলাপের মাসুদ এবার চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি হয়েছেন।

১৪ ঘণ্টা আগে

আন্তর্জাতিক চাপ ছাড়া রোহিঙ্গা সংকটের সমাধান কঠিন: শামা ওবায়েদ

এক দশক ধরে চলা রোহিঙ্গা সংকট আরও জটিল হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি ও আঞ্চলিক জটিলতার কারণে আন্তর্জাতিক চাপ ছাড়া এ সংকটের সমাধান কঠিন হয়ে পড়বে।

১৬ ঘণ্টা আগে

রাজধানীর আইসিসিবিতে ‘সুপারসেল কারবাজার’ চালু

প্রতি শুক্রবার আইসিসিবি প্রাঙ্গণে বসবে ‘সুপারসেল কারবাজার’। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে কার্যক্রম। সেখানে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের গাড়ি দেখার পাশাপাশি পছন্দের গাড়ি বেছে নেওয়ার সুযোগ থাকবে ক্রেতাদের জন্য।

১৬ ঘণ্টা আগে
Advertisement