তারেক রহমানের দেশে আসায় আইনি বাধা নেই: আইন উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে কোনরকম আইনগত বাধা আছে বলে আমার জানা নেই।

সোমবার (১ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. আসিফ নজরুল এ কথা বলেন।

তিনি বলেন ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকমের আইনগত বাধা আছে বলে আমার জানা নেই। যদি কোনো বাধা থেকেও থাকে, আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। ওনার নিরাপত্তার ব্যাপারেও আমরা সর্বোচ্চ সহযোগিতা করব।’

আইন উপদেষ্টা বলেন, ‘আমি নিজে বিশ্বাস করি- কোনটা উপযুক্ত সময় সেটা ভালোভাবে নির্ধারণের ক্ষমতা ওনার রয়েছে। উনি উপযুক্ত সময়ে দেশে আসবেন বলেই আমি বিশ্বাস করি।’

ড. আসিফ নজরুল বলেন, ‘আমরা অনেকে- অনেক মন্তব্য করে থাকি, প্রশ্ন তুলি যে- উনি কেন আসছেন না। আমার কাছে এসব প্রশ্ন তোলা খুব অরুচিকর মনে হয়। এটা মা-ছেলের সম্পর্ক। এখানে বেগম খালেদা জিয়ার কোনো নির্দেশনা আছে কি না, এখানে ব্যক্তিগতভাবে তারেক রহমানের কোনোরকম চিন্তা আছে কি না। সেটা নিয়ে প্রি-জাজ করা বা মন্তব্য করা আমার কাছে রুচিকর মনে হয় না।’

এ বিষয়ে তিনি আরও বলেন, ‘আমাদের বুঝতে হবে এটা মা-ছেলের সম্পর্ক। সবচেয়ে ভালো উনারাই বুঝেন। কখন আসতে হবে। ঠিক এক্সাক্টলি কখন কোন পদক্ষেপ নিতে হবে।’

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জ্বালানিসংকট সমাধানে ১০ সদস্যের প্রস্তাবিত কমিটি সংসদে পাস

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রভাবে দেশে সৃষ্ট জ্বালানিসংকট মোকাবিলায় ১০ সদস্যের একটি যৌথ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব জাতীয় সংসদে পাস হয়েছে। এ কমিটির মেয়াদ গঠনের বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে ৩০ দিন।

৬ ঘণ্টা আগে

এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানি সুবিধা বাতিল, সংসদে বিল পাস

সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধাসংক্রান্ত ধারা বিলুপ্ত করে জাতীয় সংসদে বিল পাস হয়েছে। আজ রোববার জাতীয় সংসদে ‘দ্য মেম্বার্স অব পার্লামেন্ট (রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস) অর্ডার ১৯৭৩ সংশোধন’ বিল পাস হয়।

৭ ঘণ্টা আগে

ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: সুষ্ঠু তদন্ত ও বিচারের আশা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক জামিল আহমেদ লিমন (২৭) ও নাহিদা সুলতানা বৃষ্টির নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এই ঘটনার সুষ্ঠু তদন্ত

৭ ঘণ্টা আগে

জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, ‘মাননীয় সংসদ সদস্য যে উদ্বেগ প্রকাশ করেছেন, বিষয়টি আমরা ইতোমধ্যে সমাধান করেছি। পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনী- যেমন পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের ওপর যে নিষেধাজ্ঞা ছিল, তা তুলে নেওয়া হয়েছে।’

৯ ঘণ্টা আগে