প্রতিবেদক, রাজনীতি ডটকম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে শনিবার দুপুর সোয়া ২টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানান, প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের কারণ জানা না গেলেও আগুনের খবর পেয়ে দ্রুত ২৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। আরও ১১টি ইউনিট পথে রয়েছে।
এদিকে, আগুন লাগার সঙ্গে সঙ্গেই বিমানবন্দরের নিজস্ব ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, কার্গো ভিলেজের ৮ নম্বর গেট সংলগ্ন এলাকায়, বিশেষ করে স্কাই ক্যাপিটাল অফিস ও ইম্পোর্ট কার্গো এরিয়ায় আগুন লাগে। খবর পেয়ে দুপুর আড়াইটার মধ্যে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ধীরে ধীরে ইউনিট সংখ্যা বাড়িয়ে বর্তমানে ২৮টি ইউনিট সরাসরি কাজ করছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর জনসংযোগ কর্মকর্তা কাওছার মাহমুদ জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর থেকে বিমানবন্দরের সব ফায়ার ও নিরাপত্তা ইউনিট তৎপর রয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে পরিস্থিতি এখনও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিটও এ উদ্ধার অভিযানে যুক্ত হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ‘অগ্নিকাণ্ডের ফলে বিমানবন্দরের কোনো ফ্লাইট অপারেশনে বিঘ্ন ঘটেনি। সব ফ্লাইট চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। সবাইকে নিরাপদ ও সচেতন থাকার অনুরোধ জানানো হচ্ছে।’

আনোয়ার ইব্রাহিম তার ফেসবুক পোস্টে বলেন, ‘আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছি। এ সময় পারস্পরিক স্বার্থে মালয়েশিয়া-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে জ্বালানি ও বিনিয়োগ খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পেয়েছে।’
৬ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত স্পিকার আগুন লাগার কারণ অনুসন্ধান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশের কাছে অন্যান্য দেশ থেকে আমদানি করা ইউরিয়া সারের তুলনায় প্রতি মেট্রিক টন ১০ ডলার কম দামে বিক্রির আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। দেশটি সরকারি পর্যায়ে (জিটুজি) বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) কাছে প্রায় ২ লাখ ৮০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার সরবরাহে আগ্রহের কথা জানিয়েছে।
৭ ঘণ্টা আগে
সোমবার রাতেই প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. রেজাউল করিমকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়। মঙ্গলবার সকালে কমিটির সদস্যরা কেন্দ্রীয় লাইব্রেরি ও রাকসু ভবন পরিদর্শন করে আলামত সংগ্রহ করেন।
৮ ঘণ্টা আগে