প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশের বিদ্যুৎ পরিস্থিতি আজ সন্ধ্যা থেকে কিছুটা স্বাভাবিক হতে পারে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
বুধবার (১২ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পরিস্থিতি সামাল দিতে বিকল্প উপায়ে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ বাড়ানোর চেষ্টা চলছে।
চলমান বিদ্যুৎ সংকটের জন্য দুঃখ প্রকাশ করে প্রতিমন্ত্রী জানান, বঙ্গোপসাগর উত্তাল থাকায় একটি ভাসমান এলএনজি টার্মিনালে নতুন করে গ্যাস সরবরাহ করা যাচ্ছে না। আরেকটি টার্মিনাল দুর্ঘটনার কারণে পূর্ণ সক্ষমতায় চালানো সম্ভব হচ্ছে না। ফলে জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ কমেছে, যার সরাসরি প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনে।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, জ্বালানি খাতে সংকট নতুন নয়। বিগত সরকারের ভুল নীতির কারণে আগে থেকেই জ্বালানি ঘাটতি ছিল। এর সঙ্গে সাম্প্রতিক দুর্ঘটনা ও বৈরী আবহাওয়া পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে।
গত কয়েক দিনে গ্যাসের ঘাটতির কারণে জাতীয় পর্যায়ে লোডশেডিং ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে যায়। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন পল্লী এলাকার গ্রাহকেরা। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় বিভিন্ন এলাকায় ক্ষোভ তৈরি হয়। কোথাও কোথাও বিদ্যুৎকেন্দ্র ও উপকেন্দ্রে হামলা-ভাঙচুরের ঘটনাও ঘটেছে।
পরিস্থিতির মধ্যে বিদ্যুৎ স্থাপনাগুলোর নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি। একই সঙ্গে সংকট মোকাবিলায় বিকল্প উৎস থেকে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ বাড়ানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে হওয়া ‘মক্কা চুক্তি’কে ইরানের বিরুদ্ধে কোনো উদ্যোগ হিসেবে দেখছে না তেহরান। এই চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণ নিয়েও ইরানের কোনো উদ্বেগ নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত ড. জলিল রহিমি জাহানাবাদি।
২ ঘণ্টা আগে
কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভুঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
৩ ঘণ্টা আগে
এসময় এআই দিয়ে বিচারকদের রায় লেখা প্রসংগে তিনি বলেন, ‘এক্ষেত্রে কৃত্তিম বুদ্ধিমত্তার সাহায্য নেয়া যাবে। তবে সাক্ষ্য পর্যালোচনাসহ প্রকৃত তথ্য এবং এআই-দ্বারা তৈরি তথ্য, নিখুঁতভাবে যাচাই করতে হবে। কোনোভাবে এআইয়ের ওপর নির্ভরশীল হওয়া যাবে না।’
৩ ঘণ্টা আগে
অভিযোগ গঠনের শুনানির সময় দুই আসামি আদালতে হাজির ছিলেন। তাদের পক্ষে আইনজীবী চৈতন্য চন্দ্র হালদার ও ওমর ফারুক আসিফ অব্যাহতি চেয়ে শুনানি করেন। অন্যদিকে আইনজীবী বিল্লাল হোসেন অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন।
৪ ঘণ্টা আগে