বগুড়া প্রতিনিধি

বগুড়ায় আবার কলেজ ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) সকাল ৮টায় বগুড়ার সুখানপুকুর স্টেশনে প্রবেশের সময় ২ নম্বর লাইনে ট্রেনটির দুইটি বগি লাইনচ্যুত হয়। তবে স্টেশনের ১ নম্বর লাইন দিয়ে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া রেলওয়ে স্টেশনের মাস্টার সাজেদুর রহমান। তিনি বলেন, সুখানপুকুর স্টেশনে ২ নম্বর লাইনে কলেজ ট্রেন লাইনচ্যুত হয়েছে। তবে ১ নম্বর লাইন হয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সচল রয়েছে।
এর আগে ২৫ জুন একবার ও ৩০ জুন একই ট্রেন লাইনচ্যুত হয়েছিল। এ নিয়ে এক সপ্তাহে তিনবার ট্রেনটি লাইনচ্যুত হলো।
সুখানপুকুর রেলস্টেশনের মাস্টার বলেন, নির্ধারিত সময়ে বোনারপাড়া থেকে সান্তাহারের উদ্দেশে ছেড়ে আসে ফোর নাইনটি কলেজ ট্রেন। নির্ধারিত যাত্রাবিরতির জন্য সকাল ৮টা ১০ মিনিটে ট্রেনটি বগুড়ার সুখানপুকুর রেলস্টেশনের ২ নম্বর লাইনে ঢুকে পড়ে। সঙ্গে সঙ্গে টেনের দুটি বগি লাইনচ্যুত হয়। বোনারপাড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসেছে। লাইনচ্যুত বগি উদ্ধার করে রেল যোগাযোগ স্বাভাবিক করার কাজ চলছে।

জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় গ্রামাঞ্চলে দীর্ঘ সময় লোডশেডিং হচ্ছে। এতে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটছে জানিয়ে নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে চিঠি দিয়েছে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি।
১০ ঘণ্টা আগে
নদী বাঁচাতে এবং পানির স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে হলে প্রচলিত খুঁটিযুক্ত সেতুর বদলে খুঁটিবিহীন বা ঝুলন্ত সেতু তৈরির আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। একই সঙ্গে তিনি বলেছেন, পিলারভিত্তিক ব্রিজের ঐতিহ্য থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।
১১ ঘণ্টা আগে
হলের প্রাধ্যক্ষ ড. মো. আখতারুজ্জামান বলেন, অভিযোগ পাওয়ার পর দুই শিক্ষার্থীর আসন বাতিল করে তাদের হল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি জানান, এটিকে প্রাথমিক প্রশাসনিক ব্যবস্থা হিসেবে নেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগে
আইনগুলো হলো— পারিবারিক আদালত আইন, ২০২৩; পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩; যৌতুক নিরোধ আইন, ২০১৮; নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০; দণ্ডবিধি, ১৮৬০; সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ এবং নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১।
১৩ ঘণ্টা আগে