প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো লাইনের বিয়ারিং প্যাড (ভারী বস্তু) খুলে পড়ে ঘটনাস্থলেই এক পথচারীর প্রাণহানি ঘটেছে।
রোববার (২৬ অক্টোবর) দুপুরে ফার্মগেটে স্টেশনের কাছে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত পথচারীর নাম আবুল কালাম। তার বাড়ি শরীয়তপুরে।
এ ঘটনায় দুজন টং দোকানদারও আহত হয়েছেন। তাদের দোকানের সামনের অংশে বস্তুটি পড়েছিল।
এই ভারী বস্তুটি দেখতে স্ল্যাবের মতো। এটি মেট্রো লাইনের বিয়ারিং প্যাড বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বস্তুটি ওপর থেকে পড়েছে। তবে কোথা থেকে পড়েছে, তা কেউ দেখতে পাননি। ওই পথে মেট্রো লাইন ছাড়া ওপর থেকে পড়ার মতো আর কোনো স্থাপনা ছিল না।
একজন দোকানদার জানান, নিহত পথচারী হেঁটে যাচ্ছিলেন; এ সময় ওপর থেকে ওই ভারী বস্তুটি পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনা প্রসঙ্গে উপস্থিত মোস্তাফিজুর রহমান রাজনীতি ডটকমকে বলেন, ‘কৃষিবিদ মিলনায়তনে আমাদের একটি অনুষ্ঠান চলছিল। সোয়া ১২টার দিকে বিকট শব্দে পুরো ভবন কেঁপে ওঠে। ভেবেছিলাম হয়তো টায়ার ফেটেছে। পরে বেরিয়ে দেখি ঘটনাস্থলে একজন পড়ে আছেন। ভারী বস্তুটি তার মাথার ওপর পড়েছে। কেউ কেউ বলছেন, ভারি বস্তটি প্রথমে একটি গাড়ির ওপর পড়ে তারপর পথচারীর মাথায় পড়েছে। কিন্তু আমি কোনো গাড়ি দেখতে পাই নি।’

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে ফ্যামিল কার্ড বিতরণ এবং মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের ব্যক্তিদের মধ্যে সম্মানি ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
১৫ ঘণ্টা আগে
সমাবেশে শ্রমিক নেতারা বলেন, জ্বালানি খাতে শ্রমিকদের বিদ্যমান সুযোগ-সুবিধা কমানোর উদ্যোগ, দ্বিপক্ষীয় চুক্তি নিয়ে গড়িমসি এবং শ্রমিক সংগঠনের কার্যক্রমে হস্তক্ষেপ বন্ধ করতে হবে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে চুক্তিভিত্তিকভাবে কাজ করা অভিজ্ঞ শ্রমিকদের নতুন নিয়োগে অগ্রাধিকার দেওয়ার দাবিও জানান তারা।
১৬ ঘণ্টা আগে
চলমান জ্বালানি সমস্যার সমাধানে কমপক্ষে দুই বছর সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, গ্যাস ও বিদ্যুৎ নিয়ে সমস্যা হচ্ছে। ছয় মাস কিংবা এক বছরে এর সমাধান হবে না। ন্যূনতম দুই বছর লাগবে।
১৮ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন নারীদের ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা ফ্রি করে দিয়েছিলেন। দেশের জনসংখ্যার অর্ধেক নারী। এই নারী সমাজকে যদি আমরা পিছিয়ে রাখি, তাহলে দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়। সে কারণেই বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে, নারীদের অনার্স
১৮ ঘণ্টা আগে