দ্বিতীয় এনআইডি বহাল রাখতে লাগবে বিশেষ কমিটির সুপারিশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২০ জুলাই ২০২৫, ২১: ৪৬

দেশের কোনো নাগরিক দুইবার ভোটার হয়ে থাকলে প্রথমটি বাতিল করে দ্বিতীয়টি বহাল রাখতে চাইলে সংশ্লিষ্ট কমিটির সুপারিশ বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে সুপারিশ পেলেও কারিগরি অধিশাখার মতামত নিয়ে সিদ্ধান্ত দেবে সংস্থাটি।

রোববার (২০ জুলাই) মাঠ পর্যায়ে এমন নির্দেশনা পাঠিয়েছেন ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক মুহা. সরওয়ার হোসেন।

নির্দেশনায় বলা হয়েছে, কোনো ভোটারের দ্বিতীয় অন্তর্ভুক্তি বহাল রাখার ক্ষেত্রে মাঠপর্যায়ে বিদ্যমান এতদসংক্রান্ত কমিটির সুপারিশ আবশ্যক। এ বিষয়ে মাঠ পর্যায়ে বিদ্যমান কমিটি থেকে সংশ্লিষ্ট ভোটারের দ্বিতীয় অন্তর্ভুক্তি বহাল রাখার বিষয়ে সুপারিশ প্রণয়নপূর্বক মহাপরিচালককে পাঠাতে হবে। এরপর কারিগরি অধিশাখার মতামত গ্রহণপূর্বক নির্বাচন কমিশনের অনুমোদনের জন্য নথি উপস্থাপন করা হবে। কমিশন অনুমোদন নিয়ে বিষয়টি নিষ্পত্তি করবে।

অন্যদিকে কোনো ব্যক্তির একাধিক এনআইডি থাকলে (‘ডিলিটেড’ বা সচল যে স্ট্যাটাসেই থাকুন না কেন), তার প্রথম এনআইডি বহাল রাখার বিষয়ে সংশ্লিষ্ট কমিটির কোনো সুপারিশ প্রয়োজন নেই। এক্ষেত্রে শুধু এনআইডি নম্বর সম্বলিত তালিকা পাঠালেই হবে।

দ্বৈত এন্ট্রির ক্ষেত্রে দ্বিতীয় আবেদনটি বহাল রাখার ক্ষেত্রে অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত চার পর্যায়ে কমিটিগুলো যাচাই-বাছাই করে সুপারিশ দেবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নতুন পে-স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক বুধবার

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার (১৫ জুলাই) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে জাতীয় বেতন কমিশন-২০২৫ সুপারিশ প্রণয়নে সচিব কমিটি ষষ্ঠ সভায় বসবে। এ সভায় আগের পাঁচ বৈঠকের নানা সুপারিশ সমন্বয় করে চূড়ান্ত একটি সুপারিশ প্রণয়ন করা হতে পারে।

৭ ঘণ্টা আগে

পদার্থবিজ্ঞান প্রশ্নে ভুল— মন্ত্রী বললেন প্রশ্ন করেছেন বিগত সরকারের মডারেটর

প্রশ্নে ভুলের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার মাত্র চার মাস হয়েছে। এর আগেই প্রশ্নপত্র তৈরি ও মডারেশনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। প্রশ্ন মডারেশনের কাজ সাধারণত দুই বছর আগে থেকে শুরু করতে হয়। ফলে নতুন করে প্রশ্ন প্রস্তুতের সুযোগ ছিল না। আগের সরকারের সময় দায়িত্বে থাকা মডারেটররাই প

৯ ঘণ্টা আগে

এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: ৪ শিক্ষককে শোকজ

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা-২০২৬-এর পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্রের প্রশ্নপত্রে গুরুতর ত্রুটি ও অসঙ্গতির ঘটনায় প্রশ্নপত্র পরিশোধনের দায়িত্বে থাকা চার শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট।

৯ ঘণ্টা আগে

তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে: মন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘পরিবর্তিত তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বে জেলা তথ্য কর্মকর্তাদের প্রচলিত কার্যক্রমকে আধুনিক কমিউনিকেশন ব্যবস্থার আওতায় আনতে হবে। মাঠপর্যায়ে সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম, বিশেষ করে দুর্যোগকালীন তথ্য দ্রুত, নির্ভুল ও বিশ্বাসযোগ্যভাবে জনগণের ক

১০ ঘণ্টা আগে