চার দিন সকাল ৭টা থেকে রাত ৮টা কারফিউ শিথিল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ৩০ জুলাই ২০২৪, ১৯: ১৫

দেশের পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসায় কারফিউ শিথিলের সময় আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামীকাল বুধবার (৩১ জুলাই) থেকে শনিবার (৩ আগস্ট) চার দিন ঢাকাসহ চার জেলায় কারফিউ শিথিল থাকবে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত।

মঙ্গলবার (৩০ জুলাই) সন্ধ্যায় সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই কথা জানিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা চরম আকার ধারণ করায় সন্ধ্যা আইন বা কারফিউ জারি করা হয়েছিল। দেশের পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসায় তা শিথিলের সময়ও বাড়ানো হচ্ছে। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে ১৩ ঘণ্টা করে কারফিউ শিথিল থাকবে।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাতজন মন্ত্রী-প্রতিমন্ত্রীর জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান এবং তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

টানা কয়েক ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ব্যাপক সহিংস রূপ ধারণ করলে ১৯ জুলাই শুক্রবার রাত ১২টা থেকে কার্যকর হয় কারফিউ। একই সময়ে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সারাদেশে মাঠে নামে সেনাবাহিনী। এরপর প্রতিদিনই কয়েক ঘণ্টা করে কারফিউ শিথিল করা হয়। ধাপে ধাপে বাড়ে শিথিলের সময়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

‘পুরো সক্ষমতায় ফেরাতে’ ফের বন্ধ হবে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল

দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সহায়তায় টার্মিনালটির কার্যক্রম আংশিকভাবে পুনরুদ্ধার করা হয়েছে জানিয়ে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‘এর একটি অংশ এখন চালু রয়েছে। তবে অন্য অংশটি এখনও পুরোপুরি সচল হয়নি। দ্বিতীয় অংশটি সচল করতে গেলে বর্তমানে চলমান অংশটিও সাময়িকভাবে বন্ধ রাখতে হবে।’

৩ ঘণ্টা আগে

শেয়ার কেলেঙ্কারি: সাহাবুদ্দিনসহ ২০ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ অক্টোবর

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ২০ জনের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারির মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়ে গেছে। আগামী ২৭ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য জানিয়েছেন।

৩ ঘণ্টা আগে

বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার: শামা ওবায়েদ

সোমবার (১১ আগস্ট) সকালে সিঙ্গাপুরের একটি হোটেলে বাংলাদেশ চেম্বার অব সিঙ্গাপুর আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ী, উদ্যোক্তা ও বিভিন্ন পেশাজীবীরা অংশ নেন।

৫ ঘণ্টা আগে

একাত্তর টিভির চেয়ারম্যান ও সিওওর নামে সমন জারি

ঢাকার মহানগর হাকিম নাজমিন আক্তার গত ২৮ জুন এ সমন জারি করেছিলেন। এ খবর জানাজানি হয়েছে আজ মঙ্গলবার (১১ আগস্ট)। সমনে আসামিদের আগামী বৃহস্পতিবার (১৩ আগস্ট) আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

৬ ঘণ্টা আগে