প্রতিবেদক, রাজনীতি ডটকম

চীন থেকে ছাড়া কনটেইনারবাহী একটি জাহাজ বিরতি ছাড়াই চট্টগ্রাম সমুদ্র বন্দরে পৌঁছেছে। এটি চট্টগ্রাম-চীন সরাসরি রুটের প্রথম জাহাজ। এমভি কোটা আঙ্গুন নামে জাহাজটি সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম বন্দর পৌঁছে।
এর আগে ৭ সেপ্টেম্বর জাহাজটি চীনের নিংবো-ঝুশান বন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়।
ব্যবসায়ীরা জানান, চীন-চট্টগ্রাম রুটে আগে সরাসরি জাহাজ চলাচল করত না। ট্রান্সশিপমেন্ট বন্দরের মাধ্যমে পণ্য আনা-নেওয়া হতো। এক্ষেত্রে ২০ থেকে ২৫ দিন সময় লাগত। এখন সরাসরি রুটের জাহাজ মাত্র ৯ দিনে চীন থেকে চট্টগ্রাম পৌঁছেছে। এর মধ্য দিয়ে ব্যবসায়ীদের আর্থিক সাশ্রয় হচ্ছে এবং সময় কম লাগছে। স্থায়ীভাবে রুটটি চালু হলে লাভবান হবে বাংলাদেশি ব্যবসায়ীরা।
বন্দর কর্তৃপক্ষ জানায়, চীন থেকে সরাসরি আসা সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজটিতে প্রায় সাড়ে ৫০০ টিইইউস (২০ ফুট দৈর্ঘ্যের একক) কনটেইনার ছিল। মালামাল লোড করে আগামী ১৯ সেপ্টেম্বর এটি পুনরায় সরাসরি চীনের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সহকারী টার্মিনাল ম্যানেজার (কন্ট্রোল) রাজিব চৌধুরী বলেন, চায়না-চিটাগাং এক্সপ্রেস (সিসিই) নামের এই সার্ভিসে একাধিক প্রতিষ্ঠানের মালিকানাধীন জাহাজের একটি কনসোর্টিয়াম গঠন করা হয়েছে। এই সার্ভিসের আওতায় চীন থেকে প্রথমবারের মতো আমদানিকৃত পণ্য নিয়ে মাত্র নয় দিনের মাথায় চট্টগ্রাম বন্দরে এসেছে একটি জাহাজ।
বাংলাদেশের পোশাকশিল্পের বেশিরভাগ কাঁচামাল আসে চীন থেকে। দেশের মোট আমদানির ২৫ শতাংশই আসে চীন থেকে। যদিও মোট রপ্তানির মাত্র ১ দশমিক ২২ শতাংশ যায় দেশটিতে।
বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফ বলেন, ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি ছিল বাংলাদেশ-চীন রুটে সরাসরি জাহাজ পরিচালনার। অবশেষে চালু হয়েছে। এতে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে। তবে এই রুটে নিয়মিত জাহাজ চলাচল করতে হবে যেন দীর্ঘমেয়াদে সুবিধাগুলো পাওয়া যায়।

এক-এগারোর সেনা-সমর্থিত সরকারের সময়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) নির্যাতনের তথ্য পাওয়ার কথা বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
৫ ঘণ্টা আগে
শনিবার (৮ আগস্ট) সকালে জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আয়োজিত চিকিৎসক সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
৫ ঘণ্টা আগে
শনিবার (৮ আগস্ট) ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পিবিআই জানিয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী আত্মসমর্পণ না করায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কুমিল্লার আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
৬ ঘণ্টা আগে
দেশে সাড়ে ছয় বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রায় ৩০ হাজার মানুষ হতাহত হয়েছেন। এর মধ্যে ১৫ হাজার ৭১২ জন নিহত এবং ১৪ হাজার ১৪৩ জন আহত হয়েছেন। ২০২০ থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত ১৬ হাজার ৬৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় এসব হতাহতের ঘটনা ঘটেছে।
৬ ঘণ্টা আগে