আর্জেন্টিনার ফাইনালে ব্রাজিলের ৫ রেফারি

ডেস্ক, রাজনীতি ডটকম

শেষের পথে কোপা আমেরিকার ৪৮ তম আসর। আমেরিকার মাটিতে অনুষ্ঠিত ১৬ দলের এই টুর্নামেন্টে শিরোপার লড়াইয়ে টিকে আছে কেবল দুই দল। টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে, ২৩ বছর পর প্রথমবারের মতো কোপার ফাইনাল নিশ্চিত করেছে কলম্বিয়া।

সোমবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৬টায় মায়ামির হার্ডরক স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে দুই দল। রেকর্ড ১৬তম শিরোপা জয়ের অপেক্ষায় মেসি-ডি মারিয়ারা। অন্যদিকে, নিজেদের ইতিহাসে দ্বিতীয় কোপার শিরোপা জেতার সুযোগ কলম্বিয়ার সামনে। চলমান আসরে দুই দলই এখনও পর্যন্ত অপরাজিত আছে।

কোপার ফাইনাল কারা পরিচালনা করবেন তালিকা প্রকাশ করেছে কনমেবল কর্তৃপক্ষ। ম্যাচ পরিচালনা করবেন ব্রাজিলের রেফারি রাফায়েল ক্লাউস। এ ছাড়া ক্লাউসের সহকারী হিসেবে দায়িত্বে থাকবেন ব্রুনো পিরেস ও রদ্রিগো কোরেয়া। এই দুই রেফারিও ব্রাজিলিয়ান।

চতুর্থ ও পঞ্চম রেফারির দায়িত্ব পেয়েছেন যথাক্রমে প্যারাগুয়ের হুয়ান বেনিতেজ ও এদুয়ার্দো কারদোজা। ভিডিও অ্যাসিস্ট্যান্ট ও সহকারী ভিএআর রেফারির দায়িত্ব পালন করবেন দুই ব্রাজিলিয়ান। তারা হচ্ছেন রডোলফো টস্কি এবং দানিলো মানিস।

২০১৫ সাল থেকে আন্তর্জাতিক অঙ্গনে দায়িত্ব পালন করে আসছেন রাফায়েল ক্লাউস। চলমান কোপা আমেরিকার বেশকিছু ম্যাচও পরিচালনা করেছেন তিনি। এ ছাড়া বিশ্বকাপ, বিশ্বকাপ বাছাই, অনূর্ধ্ব-২০ বিশ্বকাপসহ প্রায় সব বৈশ্বিক টুর্নামেন্টেই ম্যাচ পরিচালনা করার অভিজ্ঞতা আছে তার। দক্ষিণ আমেরিকান ফুটবলে অন্যতম সেরা অফিসিয়াল হিসেবে বিবেচনা করা হয় ক্লাউসকে।

এদিকে, ফাইনালে কলম্বিয়াকে হারালেই দারুণ এক রেকর্ড গড়বে লিওনেল মেসির আর্জেন্টিনা। এখনও পর্যন্ত টানা তিন আন্তর্জাতিক শিরোপা জেতার রেকর্ড নেই দক্ষিণ আমেরিকার কোনো দেশের। দুইবার মহাদেশীয় শিরোপা এবং এক বিশ্বকাপ জেতার কীর্তি গড়তে পারেনি লাতিনের কালজয়ী সব দল। এমনকি ইউরোপে প্রজন্ম বা সর্বকালের সেরা দলগুলোও পারেনি নিজেদের ধারাবাহিকতা ধরে রাখতে। একমাত্র দেশ হিসেবে এই কৃতিত্ব আছে স্পেনের। ২০০৮ সালের ইউরো, ২০১০ বিশ্বকাপ এবং ২০১২ সালের ইউরো টানা জয় করেছিল দেশটি।

এবার আর্জেন্টিনার সামনে আছে সেই সুযোগ। ২০২১ সালে কোপা আমেরিকা আর ২০২২ সালে বিশ্বকাপ নিজেদের ঝুলিতে পুরেছে লিওনেল মেসিরা। এবার বাকি ২০২৪ সালের কোপা আমেরিকা। স্বপ্নের এই ট্রেবলের চক্রপূরণ করতে আর্জেন্টিনার দরকার আর এক জয়। ১৫ জুলাইয়ের ফাইনালে জিতলেই ফুটবলের বিরল এই রেকর্ড স্পর্শ করবে আর্জেন্টিনা।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ সাইবার ইউনিট গঠনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী

সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ও প্রাতিষ্ঠানিক সাইবার সিকিউরিটি ইউনিট গঠন এবং পুলিশ সদস্যদের উচ্চতর প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

১ ঘণ্টা আগে

সিলেটে শাহজালাল-শাহপরাণের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক দিনের সফরে সিলেটে যান রাষ্ট্রপতি। সফরের শুরুতেই তিনি হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে গিয়ে জিয়ারত করেন। এরপর যান হজরত শাহপরাণ (রহ.)-এর মাজারে। সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

১ ঘণ্টা আগে

৮-২৯ অক্টোবর ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইলিশ সম্পদ উন্নয়নসংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ বাস্তবায়ন এবং প্রজনন মৌসুমে ইলিশ আহরণ বন্ধের সময় নির্ধারণ নিয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদম

২ ঘণ্টা আগে

‘মানবাধিকার লঙ্ঘন’ নিয়ে মাহদী আমিনের সঙ্গে ইফতেখারুজ্জামানের দ্বিমত

গত সাত মাসে দেশে কোনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেনি— প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহাদী আমিনের এমন বক্তব্যের সঙ্গে একমত নন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি বলেছেন, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেনি— এমন দাবি করার মতো তথ্

২ ঘণ্টা আগে
Advertisement