চৈত্রসংক্রান্তিতে তিন জেলায় ১৩ এপ্রিল ছুটি ঘোষণা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বৈসাবি উৎসব। ফাইল ছবি

পাহাড়ি অধিবাসীদের প্রধান সামাজিক উৎসব বৈসাবি উদযাপন উপলক্ষে আগামী ১৩ এপ্রিল তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার (২০ মার্চ) উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি বলেন, ‘আমরা অলরেডি জানিয়েছি, জনসাধারণের সুবিধার জন্য ৩ এপ্রিল ছুটি ঘোষণা করা হয়েছে। আরও একটা ঐতিহাসিক বিষয় হচ্ছে, চৈত্রসংক্রান্তিতে (১৩ এপ্রিল) তিন পার্বত্য জেলায় ছুটি থাকবে। এমনিতে পহেলা বৈশাখে ছুটি থাকে।’

এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, ‘এ বছরতো নির্বাহী আদেশে হলো, আমরা আশা করছি এটা চলমান থাকবে। সমতলে বাঙালি ছাড়া অন্যান্য জাতিগোষ্ঠীর জন্য এ ছুটি প্রযোজ্য হবে।’

প্রতিবছর পহেলা বৈশাখে সরকারি ছুটি থাকলেও এবার পার্বত্য অঞ্চলের চাকমা, মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের বর্ষবরণ উপলক্ষে এই বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, চাকমাদের “বৈসু”, মারমাদের “সাংগ্রাই” এবং ত্রিপুরাদের “বিহু” এই তিন সম্প্রদায়ের বর্ষবরণ উৎসবের আদ্যক্ষর থেকে “বৈসাবি” নামকরণ হয়েছে। প্রতিবছর ১২ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক ও ধর্মীয় রীতি-নীতি মেনে পাহাড়িরা এ উৎসব উদযাপন করেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

চট্টগ্রামে শিশু ধর্ষণ: ৪ বছর পর প্রতিবেশীর যাবজ্জীবন

দণ্ডপ্রাপ্ত আকতার সর্দার (২৭) সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার কুকড়াপর্শি গ্রামের সাত্তার সর্দারের ছেলে। ঘটনার সময় তিনি চট্টগ্রাম নগরের সদরঘাট থানা এলাকার বাসিন্দা ছিলেন।

১০ ঘণ্টা আগে

চা শিল্পের সংকট নিরসনে কমিটি গঠনের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

দেশের চা শিল্পের দীর্ঘদিনের সংকট নিরসন এবং খাতটির টেকসই উন্নয়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও চা শিল্প-সংশ্লিষ্ট প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

১১ ঘণ্টা আগে

দেশের বাজারের ৭৬ শতাংশ টুথপেস্টে মিলেছে মাইক্রোপ্লাস্টিক: ইএসডিও

রোববার (২৬ জুলাই) রাজধানীর লালমাটিয়ায় নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘মাইক্রোপ্লাস্টিক ইন টুথপেস্ট’ শীর্ষক গবেষণার ফল প্রকাশ করে সংস্থাটি।

১২ ঘণ্টা আগে

আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

একটি পেশাদার ও আধুনিক সেনাবাহিনী গড়ে তুলতে পদোন্নতির ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ-অপছন্দ বা রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে মেধা, পেশাগত যোগ্যতা, সততা, চারিত্রিক দৃঢ়তা, নেতৃত্বের গুণাবলি ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

১২ ঘণ্টা আগে