ওসিদের বিরুদ্ধে অভিযোগ পেলেই ব্যবস্থা : ডিএমপি কমিশনার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আওতাধীন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) উদ্দেশে ডিএমপির কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, থানা হচ্ছে পুলিশি সেবার মূল কেন্দ্র। থানা থেকে জনগণকে যথাযথ সেবা দিয়ে কাজের মাধ্যমে পুলিশ বাহিনীর ইতিবাচক ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে। থানায় আসা সেবাপ্রার্থীরা যেন তাদের প্রত্যাশিত সেবা পায়। সেজন্য থানার ওসিকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আপনাদের কারও বিরুদ্ধে যেন কোনো অভিযোগ আমার কাছে না আসে। সেভাবে দায়িত্ব পালন করতে হবে। কারও বিরুদ্ধে আমি ব্যবস্থা নিতে চাই না। কিন্তু কোনো অভিযোগ এলে তাদের কোনো রকম ছাড় দেওয়া হবে না।

বৃহস্পতিবার ডিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে ডিএমপির ৫০টি থানার ওসিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

পুলিশের ভাবমূর্তি সংকটের কথা উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, অতীতের কিছু উচ্চাভিলাষী পুলিশ কর্মকর্তার কারণে পুলিশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। সুন্দর ব্যবহারের মাধ্যমে সেবা দিয়ে জনগণের আস্থা অর্জন করতে হবে।

ডিএমপি কমিশনার বলেন, কোনো একটি বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে কেউ যখন আইজিপির কাছে যায়, তখন ওই বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে শেষ পর্যন্ত ওসির কাছেই অভিযোগটি যায়। আপনারাই আইনগত ব্যবস্থা গ্রহণ করে থাকেন। সব পুলিশি কর্মকাণ্ডই হয়ে থাকে থানাকে কেন্দ্র করে। আপনাদের দায়িত্ব অনেক। সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

পুলিশ ও জনগণের সম্পর্ক বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে শেখ সাজ্জাত আলী বলেন, মানুষের সঙ্গে যত বেশি সম্পর্ক তৈরি করবেন তত বেশি তথ্য পাবেন। তথ্য বেশি পেলে অপরাধ সংঘটিত হওয়ার আগেই ব্যবস্থা নিতে পারবেন। এছাড়া যথাযথ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে মামলা নিষ্পত্তির নির্দেশ দেন তিনি।

মতবিনিময় সভায় ডিএমপি কমিশনার ওসিদের কাছ থেকে বর্তমান সময়ে পুলিশি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং পর্যায়ক্রমে তা সমাধানের ব্যাপারে আশ্বস্ত করেন।

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক; অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিম; অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী এবং সংশ্লিষ্ট যুগ্ম পুলিশ কমিশনার ও উপ-পুলিশ কমিশনাররা উপস্থিত ছিলেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

২ মামলায় জামিন, চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি এখনই নয়

২০২৪ সালের ৩১ অক্টোবর চট্টগ্রামের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন। এ মামলায় একই বছরের ২৫ নভেম্বর চিন্ময় কৃষ্ণসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।

১৫ ঘণ্টা আগে

‘ইরানকে হামলা নয়, হুতিদের চ্যালেঞ্জ মোকাবিলায় সৌদি প্রতিরক্ষা জোটে বাংলাদেশ’

উপদেষ্টা বলেন, এই জোটে যোগ দেওয়ার অর্থ এই নয় যে বাংলাদেশ ইরানকে আক্রমণ করতে যাচ্ছে। বরং জোটে বাংলাদেশ যোগ দিয়েছে হুতিদের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য। এই যোগদানকে কোনোভাবেই ইরানকে বাদ দেওয়া বা আঘাত করার জন্য দেখা ঠিক হ‌বে না।

১৭ ঘণ্টা আগে

বেনজীর আহমেদ জামিনে মুক্তি পেয়ে থাকতে পারেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোববার (২ আগস্ট) গণমাধ্যমকে শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘আরব আমিরাতের আইন অনুযায়ী তিনি আদালত থেকে জামিন পেয়ে থাকতে পারেন। তবে তারা স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কিছু সুনির্দিষ্ট তথ্য চেয়েছিল।

২০ ঘণ্টা আগে

১২ কেজি সিলিন্ডারে ৭০ টাকা বাড়ল এলপিজির দাম

রোববার (২ আগস্ট) বিইআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই দাম সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

২১ ঘণ্টা আগে