প্রতিবেদক, রাজনীতি ডটকম

হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি বলেছেন, ‘সামনে নির্বাচন আসছে। কারো কথায় কান না দিয়ে আপনারা শাখা-সিঁদুর পরে উৎসবের আমেজে ভোটকেন্দ্রে যাবেন। আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন—এটা আমাদের প্রত্যাশা।’
তিনি বলেন, ‘মনে রাখবেন, এই দেশে আপনাদের বাপ-দাদা জন্মেছিলেন। আপনার সন্তানরাও এই দেশে জন্মেছে। এই দেশে আমরা সবাই মিলেমিশে বসবাস করছি।’
শনিবার (১৬ আগস্ট) দুপুরে যশোর মুন্সি মেহেরুল্লাহ ময়দানে জেলা পূজা উদযাপন পরিষদ আয়োজিত শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় স্বরাষ্ট্রসচিব এসব কথা বলেন।
বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র, এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে। এই সম্প্রীতি নষ্ট করার চেষ্টা কেউ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান নাসিমুল গনি।
তিনি বলেন, ‘সব ধর্মের মূল কথা হলো শান্তি। বাংলাদেশে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে। পৃথিবীর অন্যতম অসাম্প্রদায়িক রাষ্ট্র বাংলাদেশ। এই রাষ্ট্রের সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস যুগ যুগান্তরের। যুগ যুগ ধরে এই দেশে ইসলাম ও অন্যান্য সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে। কিন্তু একটি মহল সুপরিকল্পিতভাবে সেই শান্তি ও সহাবস্থান নষ্ট করতে চক্রান্ত করেছে। যার ইতিহাস গত ১৭ বছরে আমরা লক্ষ করেছি। কিন্তু বর্তমানে পরিবর্তিত বাংলাদেশে সে রকম কিছু করার চেষ্টা করা হলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিরোধ করতে সরকার বদ্ধপরিকর।

শনিবার (১১ জুলাই) বিকেলে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনা করেই পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৬ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, প্রতিবছর বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য প্রায় প্লাস-মাইনাস ৫ বিলিয়ন ডলার বিদেশে চলে যাচ্ছে। দেশের লাখ লাখ মানুষ চিকিৎসা নিতে বিদেশে যাওয়ায় মূল্যবান বৈদেশিক মুদ্রাও দেশের বাইরে চলে যাচ্ছে।
১৮ ঘণ্টা আগে
দেশে সাম্প্রতিক বন্যায় যেসব এলাকায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেসব এলাকার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেছেন, তালিকা করার পর সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দেবে।
১৯ ঘণ্টা আগে
এদিকে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের পাঁচ বিভাগে ভারী থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এক সতর্কবার্তায় জানানো হয়, শনিবার দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি অতিভারি
২০ ঘণ্টা আগে