প্রতিবেদক, রাজনীতি ডটকম

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের পূর্ণ সচিবের দায়িত্ব পেলেন মো. গোলাম রব্বানী। এর আগে তিনি আইন ও বিচার বিভাগের সচিবের চলতি দায়িত্ব পালন করে আসছিলেন।
বুধবার (১৮ সেপ্টেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় তাঁকে আইন ও বিচার বিভাগের সচিব পদে পদায়ন করে এ সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব (চলতি দায়িত্ব) মো. গোলাম রব্বানী-কে আইন ও বিচার বিভাগের সচিব পদে পদায়ন করা হলো।
মো. গোলাম রব্বানী ১৯৯৪ সালে সহকারী জজ (মুন্সেফ) হিসেবে বিচার বিভাগে যোগ দেন। এরপর ২০১৬ সালের ৭ জানুয়ারি জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি পান। তিনি বিসিএস ১৩তম ব্যাচের সদস্য। এর আগে তিনি আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব (প্রশাসন-১), চট্টগ্রামের জেলা ও দায়রা জজ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

শনিবার (৮ আগস্ট) ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পিবিআই জানিয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী আত্মসমর্পণ না করায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কুমিল্লার আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
৫ ঘণ্টা আগে
দেশে সাড়ে ছয় বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রায় ৩০ হাজার মানুষ হতাহত হয়েছেন। এর মধ্যে ১৫ হাজার ৭১২ জন নিহত এবং ১৪ হাজার ১৪৩ জন আহত হয়েছেন। ২০২০ থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত ১৬ হাজার ৬৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় এসব হতাহতের ঘটনা ঘটেছে।
৫ ঘণ্টা আগে
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘যখন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ গঠনের কাজ করছেন, সেই সময় একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।’ এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে আহ্বান জানান তিনি।
৬ ঘণ্টা আগে
এসময় অন্যান্যের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল প্রমুখ উপস্থিত ছিলেন।
৮ ঘণ্টা আগে