প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর মগবাজারে জন্মদিনের বাসি খাবার খেয়ে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃতরা হলো— ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির ছাত্রী আফরিদা চৌধুরী (১০) ও তার ছোট ভাই ১৪ মাস বয়সী ইলহাম চৌধুরী।
শনিবার (২০ ডিসেম্বর) মগবাজারের ওয়্যারলেস মোড়ের আবাসিক ভবন 'এসএইচএস টাওয়ার' থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
শিশুদের বাবার নাম মোসলেহ উদ্দিন চৌধুরী, তিনি গার্মেন্টসের জিএম। আর মা সাইদা জাকাওয়াত আরা গৃহিণী। তারদের গ্রামের বাড়ি কুমিল্লার কোতোয়ালি থানার মুঘলটুলি এলাকায়। বর্তমানে ওয়ারলেস মোড়ের ওই বাসায় থাকেন তারা।
তাদের চাচার গাড়িচালক মো. সুজন মর্গে বলেন, জন্মদিন উপলক্ষে গত ১৬ ডিসেম্বর কিছু খাবার অর্ডার করা হয়েছিল। সেগুলোর কিছু অংশ শুক্রবার ফ্রিজ থেকে বের করে খেয়েছিল পরিবারটি। এরপরই তারা অসুস্থ হতে থাকে।
শনিবার সকালে আফরিদা অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় রাশমনো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শনিবার সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।
আফরিদার লাশ বাসায় নিয়ে আসতে না আসতেই তার ছোট ভাই ইলহাম বমি করতে শুরু করে। পরে তাকে মগবাজার কমিউনিটি হাসপাতালে নিয়ে গেলে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।
শিশুদের চাচা তৌহিদ আলম চৌধুরী বলেন, আফরিদা বেইলি রোডের ভিকারুন্নেসা স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। গত ১৬ ডিসেম্বর আফরিদার জন্মদিন ছিল। জন্মদিন উপলক্ষে আনা বাইরের খাবার খেয়ে শুক্রবার তারা অসুস্থ হয়ে পড়ে।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া জানান, খবর পেয়ে শনিবার রাতে ওই বাসার নিচে ফ্রিজিং অ্যাম্বুলেন্সে রাখা শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়। পরে তাদের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। তবে তাদের শরীরে কোনো জখমের চিহ্ন পাওয়া যায়নি।

বিরোধী দলের ভূমিকা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যে রাষ্ট্রপতির সাথে তারা আলাপ-আলোচনা করেছে ৫ আগস্টের বিকেল বেলা, সিক্সথ অফ আগস্ট এবং যে রাষ্ট্রপতির কাছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ অন্য উপদেষ্টারা শপথ নিয়েছেন। তাদের দু-একজন তো এই সংসদেরও সদস্য হয়ে আসছেন। তো সেটা তাদের জিজ্ঞেস কর
৬ ঘণ্টা আগে
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে যাত্রী, পরিবহন মালিক ও চালকদের জন্য বেশ কিছু নিরাপত্তা পরামর্শ দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব পরামর্শ জানানো হয়।
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে উত্থাপিত শোক প্রস্তাবে মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাতজনের নাম গৃহীত হয়েছে। এদের মধ্যে ছয়জন জামায়াতে ইসলামীর নেতা এবং একজন বিএনপির নেতা।
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। তবে বিরোধী দলের আপত্তির মুখে শোক প্রস্তাবে নামের তালিকা বাড়িয়েছে সংসদ।
১১ ঘণ্টা আগে