এ প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে আমার ভাইকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আমি সরকারের ওপর কোনো ধরনের প্রভাব খাটাইনি। এ পদে নিয়োগের বিষয়ে আমি এলজিআরডি উপদেষ্টা, নিয়োগকারী কর্তৃপক্ষ, এলজিআরডি সচিব বা সরকারের অন্য কোনো উপদেষ্টা কিংবা সচিবকে একটি ফোনও করিনি।’
প্রেস সচিব বলেন, ‘৭৫-এর যে বাকশাল কায়েম করতে চেয়েছিলেন শেখ মুজিব, তা শেখ হাসিনা বাস্তবায়ন করেছে। নয়া দিগন্তসহ দু-একটি গণমাধ্যম ছাড়া ফ্যাসিবাদী সময়ে সব গণমাধ্যম একই সুরে কাজ করেছে, একই বয়ান প্রচার করেছে।’
শিক্ষা উপদেষ্টা বলেন, ‘আজকের এই আয়োজন দেশের বিজ্ঞানচর্চা ও গবেষণার ধারাবাহিক অগ্রযাত্রার এক গৌরবোজ্জ্বল উদযাপন। আমাদের তরুণ প্রজন্মের হাতে ভবিষ্যৎ বাংলাদেশের বিজ্ঞানচর্চার আলোকশিখা জ্বলবে।’
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, একটি দেশের উন্নয়নে শিক্ষা ও স্বাস্থ্য খাতে অধিক পরিমাণে বাজেট প্রদান করা উচিত। প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন করতে হবে, তাহলে উচ্চশিক্ষা সহজতর হবে। প্রশাসনের সহায়তা আগামী দিনে আমরা স্কুলের শিক্ষার্থীদের পাশাপাশি গ্রামবাসীর স্বাস্থ্য উন্নয়নে কাজ করব।
তথ্য উপদেষ্টা মাহফুজ আলম মনে করেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কারণে অনেকেই সরাসরি সংঘাতে জড়ায়নি, তবুও সাধারণ মানুষ সংঘাতের জন্য প্রস্তুত অবস্থায় রয়েছে।
নৌকা, জাল মেরামত করে পদ্মা ও মেঘনা নদীতে মাছ ধরার জন্য প্রস্তুত জেলেসমাজ। ২২ দিন নিষেধাজ্ঞার কারণে এবার গত বছরের চেয়ে মাছের উৎপাদন বাড়ার আশা করছে মৎস্য অধিদপ্তর।
যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) আলোকে সরকার প্রথমবারের মতো সরকার টু সরকার (জিটুজি) ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করেছে।
দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
নতুন পে-স্কেল বাস্তবায়নে আসবে বাড়তি অর্থের চাপ। নতুন কাঠামোতে শুধু যে সরকারের ব্যয় বাড়াবে তা নয়, কর্মকর্তা-কর্মচারীদের জন্য ব্যয় করার মতো আয়ও আগের তুলনায় বাড়বে। এতে সরকারের রাজস্ব আদায়ও বাড়বে। সম্প্রতি জাতীয় পে-কমিশনকে এমন মত দিয়েছে অর্থ বিভাগ।
তিনি বলেন, ‘এই তাৎপর্যপূর্ণ দিনে আমরা অঙ্গীকার করছি যে, জাতিসংঘ সনদে কল্পিত শান্তিপূর্ণ ও স্থিতিশীল বিশ্ব গড়ে তুলতে বাংলাদেশ তার দায়িত্ব পালন অব্যাহত রাখবে।’
স্থানীয়রা জানিয়েছেন, ওই তলায় তৈরি পোশাকের কারখানা রয়েছে। এ ছাড়া নিচতলায় রয়েছে ‘বিবাহ বাড়ি’ নামে একটি কমিউনিটি সেন্টার। শুক্রবার ওই পোশাক কারখানা বন্ধ ছিল। এ ছাড়া এ দিন কমিউনিটি সেন্টারেও কোনো অনুষ্ঠান ছিল না।
এসময় পর্যন্ত রেজিস্ট্রেশন করেছে, ২ কোটি ২৭ লাখ ৫৯ হাজার ৮৪ জন। এর মধ্যে স্কুলে ১ কোটি ৬৫ লাখ ৯৩ হাজার ২০০ জন এবং কমিউনিটিতে ৬১ লাখ ৬৫ হাজার ৮৮৪ জন।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বঙ্গগ্রাফ নামের একটি ফেসবুক পেজের তিনটি ফটোকার্ড শেয়ার করে ক্যাপশনে এসব কথা লিখেছেন।