নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হলেন প্রেস সচিবের ভাই

ডেস্ক, রাজনীতি ডটকম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ছোট ভাই আবু নছর মোহাম্মদ আবদুল্লাহকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (এনসিসি) নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগ থেকে গত ১ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়। তিনি চলতি সেপ্টেম্বরেই দায়িত্ব গ্রহণ করেন।

বর্তমানে আবু নছর মোহাম্মদ আবদুল্লাহ স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা উইং-১ এর যুগ্মসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন পদটি তার অতিরিক্ত দায়িত্ব হিসেবে যুক্ত হলো।

এনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বিষয়টি জানিয়েছেন।

তিনি (নছর মোহাম্মদ আবদুল্লাহ) এএইচএম কামরুজ্জামানের স্থলাভিষিক্ত হয়েছেন। কামরুজ্জামান সম্প্রতি খাদ্য মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন।

এ প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে আমার ভাইকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আমি সরকারের ওপর কোনো ধরনের প্রভাব খাটাইনি। এ পদে নিয়োগের বিষয়ে আমি এলজিআরডি উপদেষ্টা, নিয়োগকারী কর্তৃপক্ষ, এলজিআরডি সচিব বা সরকারের অন্য কোনো উপদেষ্টা কিংবা সচিবকে একটি ফোনও করিনি।’

তিনি আরও বলেন, ‘আমার ভাই সরকারের একজন যুগ্মসচিব এবং তিনি এলজিআরডি মন্ত্রণালয়েই কর্মরত। পূর্ণাঙ্গ দায়িত্বের পাশাপাশি তাকে এনসিসির অস্থায়ী প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে আমার প্রভাব খাটানোর প্রশ্নই আসে না।’

‘আমার ভাই জার্মানি থেকে এমএস, অস্ট্রেলিয়া থেকে পিএইচডি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে প্রথম হয়েছেন। তিনি যোগ্য কর্মকর্তা। তার জন্য আমাকে লবিং করতে হয়নি। আমি স্বজনপ্রীতিতে বিশ্বাস করি না। গত ১৫ মাসে সরকারি চাকরিতে কারও নিয়োগ বা পদোন্নতির ক্ষেত্রে আমি কোনো ধরনের প্রভাব বিস্তার করিনি,’ যোগ করেন তিনি।

এর আগে, গত ৩১ আগস্ট এনসিসির প্রশাসক হিসেবে নছর মোহাম্মদ আব্দুল্লাহ অতিরিক্ত দায়িত্ব হিসেবে নিয়োগের আদেশ পান। নিয়োগ আদেশের একদিন পর তিনি ১ সেপ্টেনাবর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে যোগদান করেন।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জবি মন্দিরের সহকারী পুরোহিতকে আটকে নির্যাতন, টাকা দাবির অভিযোগ

রাজধানীর একটি আইন কলেজের ছাত্র ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দিরে সহকারী পুরোহিতের পেশায় থাকা এক তরুণকে টাকার জন্য রাতভর আটকে নির্যাতন করার অভিযোগ উঠেছে। সুভাষ দেউরী নামের ২৫ বছর বয়সী ওই তরুণকে মঙ্গলবার সকালে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

১ ঘণ্টা আগে

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু ইসির, সংসদে জানালেন মির্জা ফখরুল

পরবর্তী স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন নির্বাচন কমিশন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১ ঘণ্টা আগে

ইসলামি শিক্ষাকে জাতীয় উন্নয়নের মূলধারায় নিয়ে আসার আহ্বান শিক্ষামন্ত্রীর

ইসলামি শিক্ষাকে শুধু ধর্মীয় শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে জাতীয় উন্নয়ন, নৈতিকতা ও দক্ষ মানবসম্পদ গঠনের মূলধারায় নিয়ে আসার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

১ ঘণ্টা আগে

এইচএসসি পরীক্ষার সময় কেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ: ডিএমপি

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে সম্পন্ন করতে ঢাকা মহানগরের সব পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও পরীক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য সবার প্রবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

২ ঘণ্টা আগে