প্রতিনিধি দলের প্রধান ও আইআরআই বোর্ড সদস্য ক্রিস্টোফার জে ফুসনার বলেন, ‘আমরা ফেব্রুয়ারির নির্বাচনে একটি শক্তিশালী পর্যবেক্ষণ মিশন পরিচালনা করব। আন্তর্জাতিক পর্যবেক্ষক উপস্থিত থাকলে নির্বাচনে সহিংসতার ঝুঁকি অনেকটা কমে যাবে।’
যদি কাল হাজির না হন বা হাজির করা না হয়, তাহলে আইন অনুযায়ী ট্রাইব্যুনালে উপস্থিত হওয়ার জন্য দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং নতুন একটি তারিখ নির্ধারণ করা হবে, যেন ওই তারিখে তারা হাজির হতে পারেন। সেই তারিখেও যদি হাজির না হন, তাহলে পলাতক ঘোষণা করে স্টেট ডিফেন্স কাউন্সেল নিয়োগ করা হবে। ত
অপরদিকে তানভির ইসলামও তুলে নেন ২টি গুরুত্বপূর্ণ উইকেট; রাদারফোর্ড ও আগুইস্টেকে। অধিনায়ক শাই হোপ একপ্রান্ত আগলে রেখে লড়েছেন ধৈর্যের সঙ্গে। তিনি প্রায় একাই লড়াই করে তুলে নেন ফিফটি। তার ব্যাট থেকে আসে ৬৭ বলে ৫৩ রান। তাকে যোগ্য সঙ্গ দেন আকিল হোসেইন। তিনি যোগ করেন ১৬ বলে ১৬ রান।
এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যে তালিকাটি এসেছে, সম্ভবত একজন উপদেষ্টা তা প্রচার করেছেন। হয়তো এটা তিনি না করলেও পারতেন। তবে যে তালিকা সেখানে এসেছে, সেটি সঠিক নয়। এর অধিকাংশ চুক্তিই বাস্তবে নেই। শুধু একটি চুক্তিই বাতিল হয়েছে—সেটি হলো ভারতীয় প্রতিরক্ষা কম্পানি জিআরএসইর সঙ্গে টাগবোট সরবরাহ সংক্রান্ত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বৈষম্যমূলক নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধনসহ তিন দফা দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৮১৪ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
আন্দোলনরত শিক্ষকরা নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে অবদান রাখবেন বলে আশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
আন্দোলনরত শিক্ষকদের দাবির মধ্যে চিকিৎসা ও উৎসব ভাতাও ছিল। বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশ করা হলেও আপাতত বাড়ছে না চিকিৎসা ও উৎসব ভাতা। আগামী বাজেটে এটি বৃদ্ধির চেষ্টা করবে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষকদের এ অবস্থান কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। সেদিন দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি চলাকালে পুলিশ শিক্ষকদের উদ্দেশে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। শিক্ষক নিপীড়নের ঘটনায় তুমুল সমালোচনা চলে দেশজুড়ে। ১৩ অক্টোবর থেকে শুরু হয় শিক্ষকদের কর্মবিরতি।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে হয়েছে বলে মনে হচ্ছে। বিষয়টি আমরা নিশ্চিত নই। প্রাথমিকভাবে এমনটিই ধারণা করা হচ্ছে। অনেক সং
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইন হত্যাকাণ্ডের বিষয়ে নতুন তথ্য জানা গেছে। গত ২৫ সেপ্টেম্বর থেকে জোবায়েদকে হত্যার পরিকল্পনা করেন বর্ষা ও মাহির। তাদের দুজনকে মুখোমুখি পুলিশি জিজ্ঞাসাবাদে নতুন এ তথ্য জানা যায়।
জানা গেছে, আন্দোলনরত এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকেরা সরকারের এই সিদ্ধান্ত মেনে নিতে যাচ্ছেন। সংগঠনের মহাসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী কিছুক্ষণের মধ্যে সংবাদ সম্মেলন করে তাঁদের চূড়ান্ত অবস্থান জানাবেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, এআই-এর অপব্যবহার বৈশ্বিক সমস্যা। বাংলাদেশেও নির্বাচনে এআই-এর অপব্যবহার রোধে অনেক দিন ধরেই কাজ করছে কমিশন।
যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক সংস্থা 'হেনলি অ্যান্ড পার্টনার্স'-এর প্রকাশিত সর্বশেষ বৈশ্বিক পাসপোর্ট সূচক (অক্টোবর ২০২৫) নিয়ে দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও নেতিবাচক ফ্রেমিং লক্ষ্য করা গেছে। অক্টোবরে প্রকাশিত এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম।
আগুনের সূত্রপাত কীভাবে কিংবা এটি এতটা ছড়ালো কীভাবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিসের পরিচালক বলেন, "সূত্রপাত কীভাবে হয়েছে সেটা আমরা দেখছি। এরই মধ্যে তদন্ত কমিটি গঠন হয়েছে। নির্বাপণের পরই সাধারণত প্রাথমিক রিপোর্ট দেওয়া হয়। তারপরই তদন্ত কমিটি হয়। এটার জন্য আমাদের একটু সময় দিতে হবে। যাচাই
প্রথমে হালিশহর থানা পুলিশ ঘটনাস্থল তাদের আওতাধীন ভেবে লাশ উদ্ধার করে, তবে পরবর্তীতে ওই এলাকা বন্দর থানার অন্তর্ভুক্ত বলে নিশ্চিত হলে রাত ২টার দিকে লাশ বন্দর থানায় হস্তান্তর করা হয়। তখনই পরিবারের সদস্যরা হাসপাতালে গিয়ে শামীমের লাশ শনাক্ত করেন।
দীর্ঘদিন ধরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে থাকা ৯ জন সিনিয়র সচিব ও সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। জনস্বার্থে তাদের বাধ্যতামূলক এই অবসরে পাঠানো হয়েছে বলে উল্লেখ করা হয়েছে সরকারি প্রজ্ঞাপনে।