দীর্ঘদিন ধরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে থাকা ৯ জন সিনিয়র সচিব ও সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। জনস্বার্থে তাদের বাধ্যতামূলক এই অবসরে পাঠানো হয়েছে বলে উল্লেখ করা হয়েছে সরকারি প্রজ্ঞাপনে।
সভায় সাজ্জাদ জহির চন্দন বলেন, অন্তর্বর্তীকালীন সরকার নানা অপ্রয়োজনীয় বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে, অথচ শিক্ষকদের ন্যায্য দাবির প্রতি উদাসীন। শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশি নির্যাতন চালানো হয়েছে—এটি অমানবিক। তিনি ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদানের দাবি জানান।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে হাবিবুর রহমানের স্ত্রী সাবিনা রহমান খান, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ‘স্বার্থ সংশ্লিষ্ট’ ব্যক্তি মো. শহীদ, মোহাম্মদ জাহিদ, মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরী, সাবেক কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতন ও তার স্ত্রী জহুরা আহম্মদ শুভকেও।
তিনি জানান, জোবায়েদ হত্যাকাণ্ডের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে। সেই মামলায় তিনজনকে গ্রেপ্তার দেখানো হবে। এর আগে গতকাল রাতে নিহত জোবায়দের ছাত্রী বর্ষাকে পুলিশ হেফাজতে নেওয়া হয় এবং তদন্ত সাপেক্ষে মামলার অভিযোগ পেলে বর্ষাকেও গ্রেপ্তার দেখানো হতে পারে।
তিনি আরও বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সঠিক নয়। আমার অভিমত হলো, সাক্ষ্য-প্রমাণে রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে পারেনি। যেহেতু সাক্ষ্য-প্রমাণে তা প্রমাণ হয়নি, সেহেতু আমি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের খালাস প্রত্যাশা করি।
এতে সদস্য হিসেবে রয়েছেন- ফায়ার সার্ভিসের ঢাকা জোন-৩ এর উপসহকারী পরিচালক মো. আবদুল মন্নান, কুর্মিটোলা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. নাহিদ মামুন এবং ফায়ার সার্ভিস ঢাকা-১৯ এর ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. তোজাম্মেল হোসেন।
এর আগে রোববার (১৯ অক্টোবর) অষ্টম দিনের কর্মসূচি হিসেবে শিক্ষাভবন অভিমুখে শিক্ষকদের ভুখা মিছিল কর্মসূচিটি পুলিশি বাধার মুখোমুখি পড়লে শিক্ষক নেতাদের পক্ষ থেকে আমরণ অনশন ও সর্বাত্মক কর্মবিরতির ডাক দেয়া হয়।
বিমানভাড়া কমানো হবে কি না—এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বিমানভাড়া তো প্রতিযোগিতার বিষয়, তবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে কমানো হলে অন্যান্য এয়ারলাইনসও ভাড়া কমাবে।’
রাষ্ট্রদূতকে নির্বাচন নিয়ে আশ্বস্ত করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সরকার কাজ করছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের বিষয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই।
সোমবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রেস বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। এতে রবিবার (১৯ অক্টোবর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য জানানো হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসেন হত্যার ঘটনায় মাহির নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোরে বংশাল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
চব্বিশের জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলন দমনের উদ্দেশ্যে হত্যার অভিযোগে দায়ের করা মামলার (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা ছাড়া) বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। এ ছাড়া হত্যাসহ অন্যান্য গুরুতর অপরাধের অভিযোগের মামলার প্রসিকিউশনের কার্যক্রম সুষ্ঠু ও গতিশীল করতে কাজ করবে বিশ
পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, 'বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস-এর তথ্য উন্মুক্ত থাকা উচিত। তথ্য লুকোচুরি বা কারসাজির কোনো প্রশ্নই আসে না। নতুন বিধিমালায় তা অন্তর্ভুক্ত করা হবে।
জানা গেছে, পে-স্কেল বাস্তবায়ন হলে শুধু বেতন নয়, চিকিৎসা, শিক্ষা ও পদোন্নতিসহ নানা ভাতায় বড় ধরনের পরিবর্তন হবে। প্রস্তাবে ‘সাকল্য বেতন’ বা ‘পারিশ্রমিক’ নামে একটি বিকল্প বেতন কাঠামো গঠনের কথা বলা হয়েছে, যেখানে বর্তমান কাঠামোর কোনো ভাতা বা আর্থিক ও অনার্থিক সুবিধা থাকবে না। এই প্রস্তাবিত কাঠামো ইতোমধ্য
তিন দফা দাবিতে টানা নবম দিনের মতো রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।
দেশে অবশ্যই নির্বাচন করার পরিবেশ আছে জানিয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯০ হাজার থেকে ১ লাখ সেনা দায়িত্ব পালন করবে। একই সঙ্গে দায়িত্ব পালন করবে দেড় লাখ পুলিশ। ভোটের দিন সারা দেশে দায়িত্ব পালন করবে সাড়ে ৫ লাখ আনসার।
এই অগ্নিকাণ্ডে শুধু আর্থিক ক্ষতিই হয়নি; দেশের ভাবমূর্তিও মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। নিরাপত্তাজনিত সমস্যার কারণে একাধিক আন্তর্জাতিক ক্যারিয়ার ঢাকায় তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে, যা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক ও উদ্বেগজনক।