বৈষম্য বিরোধী আন্দোলনের যাত্রাবাড়ী থানার বিভিন্ন মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আমীর হোসেন আমু, ডা. দীপু মনিসহ ৯ জনকে জনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে চাকরিচ্যুত শরীফ উদ্দিনকে চাকরি ফেরত দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে তার পাওনা সব বেতন ও সুযোগ-সুবিধা ফেরত দিতে নির্দেশ দিয়েছেন আদালত।
ডেউয়া দেখতে অনেকটা ছোট কাঁঠালের মতো হলেও এর গঠন অনেকটা ভিন্ন। বাইরের অংশে হালকা কাঁটার মতো টান টান অংশ থাকে, কিন্তু ভেতরের অংশ অনেকটাই কোমল, খাওয়ার সময় জিভে এক ধরণের টক-মিষ্টি অনুভূতি দেয়।
বর্ষায় চারদিকে জমে থাকে পানি। খোলা ড্রেন, প্লাস্টিকের পাত্র, পরিত্যক্ত টায়ার, ফুলদানি, এমনকি এসির নিচে রাখা কনডেনসড পানির বাটি—সবখানেই জন্ম নিতে পারে এডিস ইজিপটাই ও এডিস অ্যালবোপিক্টাস নামের মশা, যারা ডেঙ্গু ভাইরাস বহন করে।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হওয়ার সাত দিন পর চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙা গ্রামের ইব্রাহিম খলিল বাবুর (২৯) মরদেহ হস্তান্তর করা হয়েছে।
কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকত এলাকায় গোসল করতে নেমে নিখোঁজ হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই শিক্ষার্থীর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
দেশে এমন অব্যাহত বর্ষণের মধ্যেই পার্শ্ববর্তী দেশ ভারত ও পাকিস্তানের বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে। প্রশ্ন উঠেছে, বাংলাদেশেও বন্যা হবে কি না। তবে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এবং আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, এখনই বন্যার ঝুঁকি নেই।
যশোরে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ শেষে পালিয়ে যাওয়া সিরাজকে (৪৮) গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ।
ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ বুধবার (৯ জুলাই) ঢাকাসহ আশপাশের এলাকায় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্নসহ বৃষ্টি হতে পারে।
ফেনীতে প্রবল বর্ষণ ও উজানের পানিতে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৬টি স্থানে ভাঙন দেখা দিয়েছে।
মানবাধিকার ও শরণার্থী অধিকার কর্মীরা বলছেন, ভারত থেকে সীমান্ত দিয়ে জোর করে অন্য দেশে ঠেলে দেওয়ার এ ধরনের ঘটনা বা ‘পুশ ইন’ এই প্রথম নয়। কিন্তু আগে বিচ্ছিন্নভাবে হলেও এবারই প্রথম একে ব্যাপক জাতীয় স্তরের ‘স্ট্র্যাটেজি’ বা কৌশল হিসেবে অনুসরণ করা হচ্ছে।
পরীক্ষা হলে বই-পুস্তক, সকল প্রকার ঘড়ি, মোবাইল ফোন, সায়েন্টিফিক/প্রোগ্রামেবল ক্যালকুলেটর, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক বা ক্রেডিট কার্ডসদৃশ কোনো ডিভাইস, গহনা, ব্রেসলেট ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ। নিষিদ্ধ সামগ্রীসহ কোনো প্রার্থী পরীক্ষা হলে প্রবেশ করতে পারবেন না।
মঙ্গলবার (৮ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এক বিজ্ঞপ্তিতে এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল দেখার পদ্ধতি জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৩৪ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়। চলতি বছর মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৭৪৯ জনের। এতে করোনা শনাক্ত হন ৬৫১ জন। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ৫৭ লাখ ৩৪ হাজার ৭০ জনের।
এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
সাংবাদিকদের দায়িত্বের কথা তুলে ধরে সিইসি বলেন, 'আমরা ১৫ বছর ধরে ভোটাধিকারের জন্য লড়াই করেছি। এখন দায়িত্ব পালনের সময়। ভোট দিন, আপনার নাগরিক দায়িত্ব পালন করুন—এই বার্তাই আমরা দিচ্ছি। এর প্রচারে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।'