বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে আয়োজিত বৈশাখী উৎসব ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বর্ষবরণ অনুষ্ঠান ঘিরেও সেনাবাহিনী টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করেছে। ব্যবসা প্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী তৎপর ছিল।
এ অবস্থায় শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।
মায়ানমার ইস্যু নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে মায়ানমারে যুদ্ধ শেষ হয়ে গেলেও শান্তি আসবে না। এটি আমি শক্তভাবে বলেছি। আমি এটাও বলেছি যে, আমরা এখন একটি নতুন বাস্তবতায় আছি। সত্যিকার অর্থে আমরা এখন নতুন প্রতিবেশীর মুখোমুখি; যারা আবার নন-স্টেট অ্যাক্টর। কাজেই তাদের সঙ্গ
মিছিলে নেতৃত্ব দেওয়া একজন বলেন, যে শেখ হাসিনা মানুষ হত্যা করে, যে আওয়ামী লীগ গুম-খুন করে সেই হাসিনা ও আওয়ামী লীগের এই দেশে রাজনীতি করার অধিকার নেই। বিভিন্ন রাজনৈতিক দল আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে বলেও দাবি তার।
মিছিলটি তেজগাঁও এলাকার প্রধান সড়কে উঠে সাতরাস্তা মোড় ঘুরে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকে অবস্থান করে। কিছুক্ষণ পর সেখান থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে গিয়ে অবস্থান নেন।
এ ধরনের কোনো ঐতিহ্যের পরিবর্তনে সুনির্দিষ্ট প্রক্রিয়া থাকলেও বাংলাদেশ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের ক্ষেত্রে সে প্রক্রিয়া অনুসরণ করেনি বলে জানিয়েছে ইউনেসকো।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সাতটি দেশকে ‘নিরাপদ’ হিসেবে চিহ্নিত করেছে, যার মাঝে বাংলাদেশের নামও রয়েছে। বাংলাদেশ ছাড়াও ছয়টি দেশের মধ্যে রয়েছে কসোভো, কলম্বিয়া, মিশর, ভারত, মরক্কো এবং তিউনিশিয়া। উদ্দেশ্য হিসেবে বলা হচ্ছে, এসব দেশ থেকে যাতে ইউরোপে আশ্রয়প্রার্থীদের আবেদন দ্রুত নিষ্পত্তি করা যায়।
আন্দোলনরত পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কর্মকর্তাদের বৈঠক ফলপ্রসূ না হওয়ায় কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাতে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। সে অনুযায়ী আজ শুক্রবার দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে ক
বৈশাখের শুরু থেকে বৃষ্টি হলেও ঢাকার বায়ুমানের তেমন উন্নতি হয়নি। আজ ছুটির দিন হলেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ বলে জানিয়েছে একিউআই সূচক। শুক্রবার সকাল সাড়ে ৯টায় বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ শীর্ষ দুইয়ে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ১৮৯ স্কোর নিয়ে ঢাকার বাতাসের
ঢাকাসহ দেশের পাঁচ বিভাগের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে। তবে এই অবস্থার মধ্যেই দেশের কয়েকটি জেলায় প্রাণঘাতী বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।
আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ে যারা আহত হয়েছেন, তাদের সুচিকিৎসার জন্য সেনাবাহিনী এ পর্যন্ত চার হাজার ৩৪০ জনকে দেশের বিভিন্ন সিএমএইচে চিকিৎসার ব্যবস্থা করেছে। তাদের মধ্যে ৪৩ জন এখনো চিকিৎসাধীন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তার সফরসঙ্গী হতে যাওয়া চার ক্রীড়াবিদ। বাংলাদেশের এই নারী ক্রীড়াবিদদের প্রধান উপদেষ্টার সঙ্গে কাতার সফরের আমন্ত্রণ জানিয়েছে কাতার ফাউন্ডেশন।
মো. জোবায়ের হোসেন জ্যোতি সিরাকিউজ বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষার্থী। তিনি বর্তমানে সিরাকিউজ বিশ্ববিদ্যালয়ের নিউহাউজ স্কুল অব পাবলিক কমিউনিউকেশনে ফটোসাংবাদিকতার নিয়ে স্নাতকোত্তর পড়ালেখা করছেন।