ভারত মুসলমানবিরোধী আরও একটি পদক্ষেপ নিয়েছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। রোববার (৬ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভ্যারিফায়েড পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
বিশ্বখ্যাত ক্রিকেটার সাকিব আল হাসানের দুর্নীতি অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এক্ষেত্রে তার আসামি হওয়ারও আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন দুদকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।
কোচিং ক্যারিয়ারে সফলতার পাশাপাশি অদ্ভুত সব কাণ্ড ঘটিয়ে আগে থেকেই সমালোচিত এবং বিতর্কিত জোসে মরিনিও। এবার যেমন প্রতিপক্ষের কোচের নাক টিপে দিয়ে জন্ম দিয়েছেন বিতর্ক। এই ঘটনার পরই ধারণা করা হয়েছিল নিষেধাজ্ঞা পেতে যাচ্ছেন তিনি।
প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী চেয়ারম্যান শামীমা নাসরিনকে ৩ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সীমানা পুনর্নির্ধারণসহ নির্বাচনের সব কাজ ভালোভাবে এগোচ্ছে। প্রতিটি পদক্ষেপ সরকারকে সময়ে সময়ে জানানো হচ্ছে বলেও জানান তিনি।
টাঙ্গাইলের দেলদুয়ারে এক মাদ্রাসা শিক্ষার্থী (১৩) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার রাতে অভিযুক্ত প্রতিবেশী দাদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ওই ব্যক্তি উপজেলার ডুবাইল ইউনিয়নের বর্ণী গ্রামের মৃত আজিজ মিয়ার ছেলে হুমায়ুন মিয়া (৫৫)।
সরকারি সফরে রাশিয়া গেলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। চার দিনের রাশিয়া সফর শেষে আগামী ১০ এপ্রিল তিনি ক্রোয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন। রবিবার (৬ এপ্রিল) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
ঈদুল ফিতর উপলক্ষে টানা নয়দিনের ছুটি শেষে আজ থেকে খুলছে দেশের সব সরকারি অফিস-ব্যাংক-আদালত। সেইসঙ্গে রোজার আগের সূচিতেও (৯টা থেকে ৫টা) ফিরছে সব অফিস। এর ফলে আবার কর্মচঞ্চল হয়ে উঠবে সব অফিস।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) বরাত দিয়ে ফয়েজ আহমদ তৈয়্যব লিখেছেন, ‘ঈদের ছুটির সাত দিনে ১ কোটি ৭ লাখ সিম ব্যবহারকারী ঢাকা ত্যাগ করেছেন। বিপরীতে ৪৪ লাখ মোবাইল সিম ব্যবহারকারী ঢাকায় প্রবেশ করেছেন।’
এ ছাড়া মারা যাওয়ায় ২০ লাখ ৫৩ হাজার ৫২৬ জনকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে। যার মধ্যে ১১ লাখ ৮১ হাজার ২০৫ জন মৃত পুরুষ ভোটার এবং ৮ লাখ ৭১ হাজার ৭৫০ জন মৃত নারী ভোটার বাদ যাবেন। হিজড়া মৃত ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে ৫৭৩ জন।
আগামী রোববার (৬ এপ্রিল) ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে
যমুনার সামনে অপেক্ষমাণ সাংবাদিকদের আজাদ মজুমদার জানান, বৈঠকে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব মো. সি
আরো বলা হয়, নতুন করে আক্রান্তদের মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৪ জন, আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৬ জন রোগী।
গত ২৪ মার্চ সকালে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তামিমকে রাজধানীর বাইরে সাভারে কেপিজে হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, তার হৃদযন্ত্রে একটি ব্লক রয়েছে। দ্রুতই একটি রিং পরানো হয়।