রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তামিম ইকবাল। আজ (শুক্রবার) দুপুরের দিকে তিনি হাসপাতাল ছেড়েছেন বলে নিশ্চিত করেছেন বিসিবির একজন চিকিৎসক।
বাংলাদেশের ব্যবসার সম্ভাবনাকে কাজে লাগিয়ে চীনা বিনিয়োগকারীদের প্রতি বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বলেছেন, ‘আপনারা (চীনা বিনিয়োগকারীরা) বাংলাদেশের ব্যবসার সম্ভাবনার সুবিধা গ্রহণ করতে পারেন।’
তিনি বলেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের সহায়তায় মোট ৯৬.৬৭ কোটি টাকা ৬ হাজার ৩৪১ জন পরিবারের সদস্যদের মাঝে বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৩৭.২৫ কোটি টাকা ৭৪৫ জন শহীদ পরিবারের সদস্যদের মাঝে এবং ৫৯.৪১ কোটি টাকা ৫ হাজার ৫৯৬ জন আহত ব্যক্ত
রাজধানীর বনানীতে পোশাকশ্রমিকদের আনা নেওয়া করা পরিস্থান পরিবহনের একটি বাস উল্টে ৪২ জন শ্রমিক আহত হয়েছেন। শ্রমিকদের নিয়ে বাসটি গাজীপুর যাচ্ছিল বলে জানা গেছে। শুক্রবার (২৮ মার্চ) ভোরে এ ঘটনা ঘটে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সিগঞ্জ গজারিয়া অংশে ১৩ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। সড়ক দুর্ঘটনার জেরে এমনটি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। যানজটের ফলে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠক অত্যন্ত সফল, ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (২৮ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।
সুন্দরবনের হিরণ পয়েন্ট থেকে ইঞ্জিনচালিত কাঠের বোট বিকল হয়ে চরে আটকে পড়া ৩ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায় কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন এই তথ্য জানান।
রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের ভূমিকা শক্তিশালী করার আহ্ববান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২৮ মার্চ) সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এই আহ্বান জানান।
ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও কোথাও যানজট নেই। ঈদের ছুটিতে মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরছে। মহাসড়ক যানজটমুক্ত ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে হাইওয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। মহাসড়কে বিভিন্নস্থানে চেক পয়েন্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে।
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ শুক্রবার সকালে বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ বৈঠক অনুষ্ঠিত হয়।
ঈদপরবর্তী ফিরতি যাত্রার ৭ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে আজ। শুক্রবার (২৮ মার্চ) সকাল ৮টা থেকে অনলাইনে এ দিনের টিকিট বিক্রি শুরু হয়।
চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২৮ মার্চ) সকালে বেইজিংয়ের পিপলস গ্রেট হলে বৈঠকে বসেছেন তারা। বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হবে।
সন্জীদা খাতুনের ছেলে পার্থ তানভীর নভেদ গণমাধ্যমকে জানিয়েছেন, ১৯৯৮ সালে নিজের মরদেহ দান করার সিদ্ধান্ত নিয়ে তার মা একটি চুক্তিও করেছিলেন। তার মৃত্যুর পর সেই চুক্তিপত্রটি বের করা হয়েছে। চুক্তি অনুযায়ী তার মরদেহ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়কে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি বিভাগ মরদেহটি গ্রহ
গত ২৫ মার্চ সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে ক্লাব ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।