গত ২৫ মার্চ সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে ক্লাব ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এ মামলা দায়ের করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরে আদালত মামলাটি তদন্ত করতে সিআইডিকে দায়িত্ব দিয়েছেন।
দেশে বিভিন্ন সময় রাজনৈতিক প্রতিহিংসা ও অন্যান্য নানা কারণে রাজনৈতিক নেতাকর্মী ও নিরীহ ব্যক্তিদের বিরুদ্ধে হয়রানিমূলক এসব মামলা দায়ের করা হয়েছিল বলে মন্ত্রণালয় জানিয়েছে।
মিজানুর রহমান বলেন, কক্সবাজারের আশ্রয় শিবিরগুলোতে যেসব রোহিঙ্গা রয়েছেন তাদের জন্য মাসে ১২ ডলার এবং ভাসানচরে যেসব রোহিঙ্গা রয়েছে তাদের মাসে ১৩ ডলার করে বরাদ্দ দেবে ডব্লিউএফপি। চিঠি দিয়েছে ডব্লিউএফপি আমাদের এ তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে নেত্রকোনা জেলা শহরের উপজেলা মার্কেটের তৃতীয় তলায় ভুক্তভোগী শফিকুল ইসলাম এক সংবাদ সম্মেলনে স্ত্রী ডেইজি আক্তার, শাশুড়ি মাজেদা আক্তার ও স্ত্রীর বড় ভাই বিপ্লব আহমেদের বিরুদ্ধে এ অভিযোগ করেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ঈদুল ফিতরের শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
নির্যাতনের মুখে পালিয়ে আসা বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে এশীয় নেতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বাংলাদেশে গণতন্ত্রের সুষ্ঠু উত্তরণের জন্য জাতিসংঘের প্রাক্তন মহাসচিব বান কি মুনের সমর্থন ও পরামর্শ চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। (২৭ মার্চ) বৃহস্পতিবার চীনের হাইনানে বোয়াও ফোরাম এশিয়ার বার্ষিক সম্মেলনের ফাঁকে বোয়াও ফোরাম ফর এশিয়ার বর্তমান চেয়ারম্যান ও জাতিসংঘের সাবেক মহাসচিবের
২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপি নেতা ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেছেন আদালত।
গত ৫ আগস্ট রাজধানীর চাঁনখারপুলে পাঁচজনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন খসড়া আকারে প্রসিকিউশনের হাতে এসে পৌঁছেছে। ঈদের পর এই প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করা হবে।
বাংলাদেশে পূর্ণ মাত্রায় বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে ভারতীয় ধনকুবের গৌতম আদানির প্রতিষ্ঠান আদানি পাওয়ার। আদানি ভারতের ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত গোড্ডা পাওয়ার প্ল্যান্টের পুরো সক্ষমতা অর্থাৎ ১৬০০ মেগাওয়াটই বাংলাদেশে সরবরাহ শুরু করেছে। বাংলাদেশের তরফ থেকে নিয়মিত বকেয়া পরিশোধ করতে শুরুর পরই আদানি এই উদ্যোগ ন
রাজধানীর ধানমন্ডিতে ‘অলংকার নিকেতন’ জুয়েলার্সের মালিক এম এ হান্নান আজাদের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় চারজনকে আটকের পুরস্কার পাচ্ছেন পাঁচ শ্রমিক। সাহসিকতার জন্য সেই পাঁচ শ্রমিককে পাঁচ হাজার টাকা করে পুরস্কারের ঘোষণা দিয়েছে ডিএমপি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ও দলটির স্ট্যান্ডিং কমিটির সমন্বয়ক পরিচয়ে প্রতারণার অভিযোগে মো. আশরাফুজ্জামান মিনহাজ নামে এক ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জুলাই মাস থেকে অনলাইন রিটার্ন জমা দেওয়াকে বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে এনবিআর ভবনে রিটায়ার্ড ট্যাক্স অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সঙ্গে প্রাক-বাজেট সভায় এ কথা জানান এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
ঈদে ৯ দিন সরকারি ছুটি থাকলেও এ সময় অর্থনৈতিক স্থবিরতা হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন। তিনি জানান, ঈদের ছুটিতে বেশিরভাগ উপদেষ্টা ঢাকায় থাকবেন। কর্মকর্তা কর্মচারীরা ছুটিতে থাকলেও জরুরি প্রয়োজনে জুমে যুক্ত হয়ে কাজ করবেন তারা।
ঈদের ছুটির আগে বৃহস্পতিবার সচিবালয় ছিল অনেকটাই স্বাভাবিক। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগসহ বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে দেখা গেছে,