ওই চুক্তি মোতাবেক, পাঁচ বছরের মধ্যে প্রতি বছরের ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত নেপাল বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি করতে পারবে। অর্থাৎ বছরের একটি নির্দিষ্ট সময়ে নেপালের বিদ্যুৎ মিলবে বাংলাদেশে।
নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা পেসারদের একজন টিম সাউদি। লম্বা ক্যারিয়ারে কিউইদের অর্জনের মুকুটে অনেক পালক যোগ হয়েছে তার হাত ধরে। ডানহাতি এই পেসার এবার টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে যাচ্ছেন।
তানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের বীরবাঘৈর এলাকায় স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার ১৫ নভেম্বর এই বিপ্লবের ১০০তম দিন পূর্ণ হয়। এ উপলক্ষ্যে বিপ্লব-সংগ্রামে যারা শহীদ ও আহত হয়েছেন, তাদের প্রতি সম্মান জানাতে দেশব্যাপী আজ বিশেষ কর্মসূচি আহ্বান করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্
আবারও উত্তেজনা বিরাজ করছে তাবলীগ জামাতের মাওলানা সাদ ও জুবায়েরপন্থীদের মধ্যে। এরইমধ্যে সাদপন্থীরা শুক্রবার সকালে কাকরাইলের মারকাজ মসজিদে প্রবেশ করে সেখানে অবস্থান নেওয়ার পূর্বঘোষণা দিয়ে রেখেছেন। ফলে ভোর থেকে সেখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ক্লাবের জার্সিতে দুর্দান্ত ফর্মে থাকা ভিনিসিয়ুস জুনিয়র ব্রাজিলের হয়ে খেলতে নামলেই অচেনা হয়ে যান। বৃহস্পতিবারের আগ পর্যন্ত জাতীয় দলের জার্সিতে ৩৪ ম্যাচ খেলা ভিনির ৫ গোল যেন সে বার্তাই দেয়। ব্যর্থতার সে ধারা অব্যাহত থাকল ভেনেজুয়েলার বিপক্ষেও। প্রতিপক্ষের জাল তো খুঁজে পাননি, উল্টো পেনাল্টি মিস করেছেন।
বিশ্বকাপ বাছাইপর্বে প্যারাগুয়ের বিপক্ষে হেরেছে মেসির আর্জেন্টিনা। ম্যাচের শুরুতে লাউতারো মার্টিনেজ গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নিলেও প্যারাগুয়ের আন্তোনিও সানাব্রিয়া একটি দুর্দান্ত বাইসাইকেল কিকে সমতা আনেন এবং পরে ওমার আলডেরেটের হেডার আর্জেন্টিনাকে হারিয়ে জয় নিশ্চিত করে।
রাজধানীর ধানমন্ডিতে ডাকাতের ছুরিকাঘাতে এ কে এম আব্দুর রশিদ (৮৫) নামের যুক্তরাজ্য প্রবাসী চিকিৎসক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে ধানমন্ডির ২৯৪/১ ৮/১ বাসার পাঁচতলার দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
কুষ্টিয়ার ‘শেখ কামাল স্টেডিয়াম’ এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে শহিদ আবরার ফাহাদ স্টেডিয়াম, কুষ্টিয়া। টাঙ্গাইলের ‘টাঙ্গাইল জেলা স্টেডিয়াম’ এর নামকরণ করা হয়েছে শহিদ মারুফ স্টেডিয়াম, টাঙ্গাইল। আর ঢাকার বাংলাদেশ জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ মাঠের নামকরণ করা হয়েছে শহিদ ফারহান ফাইয়াজ খেলার মাঠ, ঢাকা।
বক্তারা বলেন, ন্যাশনাল অ্যাডাপটেশন প্ল্যানের (এনএপি ২০২৩-২০৫০) সঙ্গে সামঞ্জস্য রেখে ২০৩০ সালের মধ্যে জাস্ট ট্রানজিশন বা রূপান্তর কার্যক্রমগুলো বাস্তবায়ন করতে কমপক্ষে ১১ দশমিক ৬৩ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন হবে।
চলতি বছর হজ নিবন্ধনের সময় আর বাড়ছে না। ৩০ নভেম্বরের মধ্যেই শেষ করতে হবে হজের প্রাথমিক নিবন্ধন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ হতে এ-সংক্রান্ত পত্র জারি করা হয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ বলেন, এটা নতুন কিছু নয়। পুরোনো পদ্ধতিতে আবার ফেরা হচ্ছে। শ্রেণির সব শিক্ষার্থীকে বাধ্য করা হবে না। যারা বৃত্তি পরীক্ষায় অংশ নিতে আগ্রহী, তাদের পরীক্ষার সুযোগ দেওয়া হবে এমনটি ছিল একসময়। শিশুরা ছোটবেলা থেকে প্রতিযোগিতার মধ্য দিয়ে বড় হতে শিখবে।
আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য মো. সোলাইমান সেলিম বলেন, ‘‘শেখ হাসিনা আবার আসবেন।’’বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালতে তোলা ও নামানোর সময় একই স্লোগান দেন তিনি।
বিশ্ব ডায়াবেটিস দিবস আজ (১৪ নভেম্বর)। ডায়াবেটিস সম্পর্কে বিশ্ববাসীর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর ১৪ নভেম্বর দিবসটি পালন হয়। বিশ্ব ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৯১ সালে ১৪ নভেম্বরকে ডায়াবেটিস দিবস হিসেবে ঘোষণা করে। দিবসটিতে এবারের প্রতিপাদ্য ‘ডায়াবেটিস: সুস্বাস্থ্যই