বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম কিছুটা ভিন্নমত পোষণ করেন। বলেন, সরকার নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ায় আগামীকাল সব পোশাক কারখানা খোলা থাকবে। তবে কোনো কারখানায় অস্থিরতা তৈরি হলে আগামী পরশু দিন থেকে সেই কারখানা শ্রম আইনের ১৩/১ ধারা (কাজ নেই, বেতন নেই) অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে সাফি মোসাদ্দের খান জ্যোতির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।
ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে জার্মানির কাছে হেরে বিদায় নিতে হয়েছে আর্জেন্টিনার। অপরদিকে ক্যামেরুনকে হারিয়ে আসরের শেষ আট নিশ্চিত করছে সেলেসাওরা।
টানা ৪ মেয়াদ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতির দায়িত্ব পালন করা কাজী সালাউদ্দিন আগামী ২৬ অক্টোবরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। যদিও কয়েক দিন আগে তিনি নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছিলেন। এরপর পরিস্থিতি বিবেচনায় নিজের পুরোনো অবস্থান থেকে সরে এনেছেন বাফুফের এই সভাপতি।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতিকে গ্রেপ্তার করা হয়েছে। আশুলিয়া থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা জেলা পুলিশ।
দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম আবুল কালাম মল্লিকের দেওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ভারতের বেসরকারি সংস্থা ‘আদানি পাওয়ার’ ও আরও কয়েকটি রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ সংস্থার বাংলাদেশের কাছে মোট বকেয়ার পরিমাণ ১ বিলিয়ন বা ১০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে। এই অর্থের কিছুটা অন্তত এখনই পরিশোধ না-করা গেলে দেশে বিদ্যুৎ সরবরাহ আরও বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৬ জুলাই থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ৮৭৫ জন নিহত এবং ৩০ হাজারের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন 'হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।
কক্সবাজারের লাবণী চ্যানেলে বৈরী আবহাওয়ার কারণে ‘এফবি রশিদা’ নামে একটি ফিশিং ট্রলারডুবির ঘটনায় দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া উপকূলে ফিরতে পারেনি কক্সবাজারের ১৩টি মাছধরা ট্রলার। এসব ট্রলারে ৩ শতাধিক মাঝিমাল্লা রয়েছে। যাদের সঙ্গে গত বুধবার থেকে যোগাযোগ বন্ধ রয়েছে।
দেশের ৯ অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। সেইসঙ্গে হতে পারে বজ্রবৃষ্টি বলে আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সাক্ষাৎ করবে রোববার। সকাল ১০টা ৫৫ মিনিটে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।
যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল তিন দিনের সফরে শনিবার (১৪ সেপ্টেম্বর) ঢাকায় আসছে।
চলতি মৌসুমের রেকর্ড বৃষ্টিপাতে তলিয়ে গেছে কক্সবাজার শহরের প্রায় ৯০ ভাগ এলাকা। প্রায় তিন দশকে এই পরিমাণ জলাবদ্ধতা দেখেননি কক্সবাজারবাসী। আটকে পড়া পর্যটকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের বটতলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে ছাত্র-নাগরিকের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
রোববার (১৫ সেপ্টেম্বর) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সাম
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের (সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১) উপসচিব উম্মে হাবিবা স্বাক্ষরিত এক চিঠিতে এসব তথ্য জানানো হয়েছে।
ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সকল পর্যায়ের সদস্যদের নিজ নিজ জায়গা থেকে দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রেখে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দায়িত্ব পালনের মধ্য দিয়ে পুলিশের ওপর জনগণের পূর্ণ আস্থা প্রতিষ্ঠিত করতে হবে, দুঃসময়ে কাঙ্ক্ষিত সেবা প্রদান ক