গতকাল বুধবার (১৪ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ থেকে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের রেজিস্ট্রার জেনারেল, সকল বিভাগীয় কমিশনার, সকল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, সকল জেলা প্রশাসক ও সকল উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠিয়ে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে বুধবার (১৪ আগস্ট) শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন আগের তাকসিম এ খান। তিনি ২০০৯ সালে ওয়াসার এমডি পদে নিয়োগ পান। এরপর সপ্তম দফায় তার মেয়াদ বাড়ানো হয়।
এর আগে রাজধানীর পল্টন থানায় দায়ের করা কামাল মিয়া নামে রিকশাচালক হত্যা মামলায় তাদের ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আসামিদের উপস্থিতিতে এই রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আরও সাতটি হলের প্রাধ্যক্ষ ও ২৪ জন আবাসিক শিক্ষক পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
কোটা সংস্কার ও সরকারবিরোধী আন্দোলন ঘিরে সহিংস পরিস্থিতিতে স্থগিত এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলোর নতুন সূচি প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত এ সূচি অনুযায়ী, স্থগিত পরীক্ষাগুলো শুরু হবে আগামী ১১ সেপ্টেম্বর থেকে। ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ মাধ্যমি
কোটা সংস্কার আন্দোলনে গত ১৯ জুলাই ঢাকার মোহাম্মদপুরে পুলিশের গুলিতে মুদি দোকানি আবু সায়েদ নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে করা হত্যা মামলার তদন্ত প্রতিবেদন এক মাসের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দীর্ঘ ২৮ দিন বন্ধ থাকার পর আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল থেকে দূরপাল্লার গন্তব্যে ছুটে যাচ্ছে আন্তঃনগর ট্রেন। তবে এদিন সব ট্রেন চলছে না।
শিক্ষার্থীদের আন্দোলনের সময় ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত হত্যা, গণহত্যা, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
ছাত্র-জনতার দখলে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িসংলগ্ন সড়ক ও আশেপাশের এলাকা। বৃহস্পতিবার (১৫ আগস্ট) ভোর থেকে এমনটা দেখা যায়।
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা থেকে মা ও দুই ছেলের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার বলরামপুর ইউনিয়নের কুরুলিয়া গ্রামের ব্যবসায়ী সেলিম শেখের বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন- সেলিমের স্ত্রী তাসলিমা আক্তার (৩৫), ছেলে সৈকত (১২) ও সায়হাম (৯)।
আওয়ামী লীগ সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার আগে পরে অনেক মন্ত্রী, এমপিসহ দলটির নেতাকর্মীরাও অনেকে বিদেশে পালিয়েছেন, কেউবা আত্মগোপনে আছেন। এরপর থেকে বিভিন্ন সরকারিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে আওয়ামী লীগ মনোনীত পদগুলোতে পদত্যাগের হিড়িক পড়ে। অনেকে বাধ্য হোন পদত্যাগ করতে।
প্রেস বার্তায় বলা হয়েছে, বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র আন্দোলন চলাকালে বিক্ষোভকারীদের হত্যার ঘটনা তদন্তে শিগগিরই জাতিসংঘ কাজ শুরু করবে বলে প্রধান উপদেষ্টাকে ফোনালাপে জানিয়েছেন সংস্থাটির মানবাধিকার প্রধান। তদন্তকাজ শুরু করতে একটি বিশেষজ্ঞ দল অচিরেই বাংলাদেশ সফর করবে।
বিএফআইইউয়ের চিঠিতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক তিন সংসদ সদস্য জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনের মির্জা আজম, সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের জান্নাত আরা হেনরী এবং ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের ফাহমী গোলন্দাজ বাবেলের ব্যাংক হিসাব স্থগিত করতে বলা হয়েছে।