ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত নতুন অন্তর্বর্তী সরকারের জন্য জাতিসংঘের দরজা খোলা। সংস্থাটি নতুন সরকারের সঙ্গে তাদের কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানিয়েছে। বৃহস্পতিবার জাতিসংঘে সাধারণ পরিষদ অধিবেশনের বিভিন্ন ইস্যু নিয়ে ব্রিফিংয়ে এ কথা বলেন মুখপাত্র মনিকা গ্রেইল।
ঢাকার ধানমন্ডি ৩২ নম্বর রোডে বৃহস্পতিবার (১৫ আগস্ট) দায়িত্বরত সাংবাদিকদের লাঠি হাতে শিক্ষার্থী ও অন্যান্যরা হয়রানি করেছে বলে জানা গেছে। সাংবাদিকদের মধ্যে একজন ছিলেন সকাল-সন্ধ্যা অনলাইন নিউজপোর্টালের প্রতিবেদক মেরিনা মিতু। তিনি একজন সহকর্মীর সঙ্গে দায়িত্ব পালন করতে ৩২ নম্বর রোডে যান।
গণঅভ্যুত্থানে সরকারের পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে হত্যাকাণ্ডসহ নানা ধরনের মামলা বাড়ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় সিদ্ধান্ত নিলে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারতকে অনুরোধ করবে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সকে
পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদকে সিঙ্গাপুর যেতে সহায়তা করা বর্তমানে র্যাবে কর্মরত (অতিরিক্ত পুলিশ সুপার) শাহেদা সুলতানাসহ বিভিন্ন ইউনিটে কর্মরত ১৪ পুলিশ কর্মকর্তাকে বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট তীব্র গণআন্দোলনে শেখ হাসিনা সরকার পতনের সঙ্গে দেশের পুলিশি ব্যবস্থা ভেঙে পড়ে। সেদিন বেশিরভাগ থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। প্রাণ যায় অনেক পুলিশ সদস্যের। জীবনের নিরাপত্তায় থানা ছেড়ে নিরাপদে আশ্রয়ে যান পুলিশ সদস্যরা। ট্রাফিক পুলিশবিহনী হয়ে পড়ে রাজধানীসহ সারা দেশের রাস্ত
প্রতিবেদনে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ১০৪ জন রয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে ১৬ জন, চট্টগ্রামে ৫০ জন, খুলনায় ৯ জন, বরিশালে ৪২ জন, ময়মনসিংহে ৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
তিনি বলেন, যেহেতু রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আছে, কাজেই আমাদের যেটা করতে হবে, সেটা হলো স্যাংশন রেজিমের ভেতর দিয়ে রাশিয়াকে আমরা যেটুকু সহায়তা করতে পারি, সেটুকু করব। আমাদের নিরাপদ পথে চলতে হবে, আমরা এটা করতে পারি।
অন্যদিকে দুপুরের দিকে পূর্ব পাশের মেট্রো শপিং মলের সামনে থেকে আরেকটি মিছিল বের হয়। সেই মিছিলে অন্তত শতাধিক ছাত্র-জনতা ছিল। মিছিলটি থেকে বারবার স্লোগান দেওয়া হচ্ছিল হই হই রই রই-খুনি হাসিনা গেলো কই।
১৫-১৬ বছর আওয়ামী লীগও গায়ের জোরে চলেছে উল্লেখ করে কাদের সিদ্দিকী বলেন,এখনো চর দখলের মতো হচ্ছে। এসব করলে ছাত্ররা জীবন দিয়ে যে সফলতা এনেছে, সেটা ক্ষতিগ্রস্ত হবে। কেউ মুক্তিযুদ্ধ ও বাংলাদেশকে স্বীকার করলে তাকে স্বীকার করতে দেওয়া উচিত বলেও মনে করেন এই বর্ষীয়ান রাজনীতিবিদ।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ফারহা দিবা ছন্দার আদালতে মামলার আবেদন করেন মো. আবুল কামাল নামের এক ব্যক্তি। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে শেরেবাংলানগর থানা পুলিশকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। বাদীপক্ষের আইনজীবী মো. লিটন মিয়া এ তথ্য নিশ্চিত করেন।
আজ রোড সেফটি ফাউন্ডেশন নামের আরেকটি সংগঠন তাদের দুর্ঘটনায় প্রতিবেদন প্রকাশ করেছে। এই সংগঠনটির হিসাবে জুলাই মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৪৫২টি। এতে নিহত হয়েছে ৪৮৭ জন এবং আহত ৬৭৯ জন।
গতকাল বুধবার (১৪ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ থেকে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের রেজিস্ট্রার জেনারেল, সকল বিভাগীয় কমিশনার, সকল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, সকল জেলা প্রশাসক ও সকল উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠিয়ে এ নির্দেশনা দেওয়া হয়েছে।