২৪ ঘণ্টায় দেশে মোট ৬৭ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, চলতি বছরে মোট তিন হাজার ৭৯৫ জন ছাড়পত্র পেয়েছেন।
২০১১ সালের ১১ জুলাই চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ৪৫ জন নিহত হন। ওই ট্রাকে মিরসরাইয়ে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শেষে বাড়ি ফিরছিল ৪২ শিক্ষার্থী। সে দুর্ঘটনায় তাদের সঙ্গে নিহত হন আরও তিনজন৷
তিনি আরও বলেন, ‘আইটি ট্রেনিং নিয়ে ঘরে বসেই হাজার হাজার ডলার ইনকাম করা সম্ভব। তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে আইটি ব্যবহার করে ঘরে বসেই ইউরোপসহ বিভিন্ন দেশ থেকে ডলার ইনকাম করতে পারবে আমাদের তরুণরা।’
এসময় কোটা বাতিলের দাবিতে গণপদযাত্রা ও রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই গণপদযাত্রায় অংশগ্রহণ করবে। দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের আন্দোলনকারীরা গণপদযাত্রা করে নিজ নিজ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করবে।
ধৈর্য জন্মগত কিংবা পৈতৃকসূত্রে পাওয়া কোনো কিছু নয়। কেউ যদি নিজেকে ধৈর্যশীল বান্দা হিসেবে গড়ে তুলতে চায় তাহলে তার জন্য সম্ভব। কারণ ধৈর্য এমন ফুল, যা সব জায়গায় সুবাস ছড়ায়। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় ধৈর্যশীলদের প্রশংসা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ‘আর তোমরা আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্য করো এবং
পাখির মতো প্রাণী, যাদের বেশির ভাগকেই আমরা এক সঙ্গীতে জীবর পার করে দিতে দেখি, সেসব পাখিদের কিছু কিছু আবার পরকীয়ায় মেতে ওঠে। পরকীয়া করে পাখিরা প্রজনন সাফল্য বাড়াতে চায়। একাধিক পুরুষের সঙ্গে মিলিত হলে মেয়ে পাখির প্রজনন সাফল্য বৃদ্ধি পায় এবং তাদের সন্তানদের জীবিত থাকার সম্ভাবনা বেড়ে যায়।
অবশেষে সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ স্কিম বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মৌসুমী বায়ু প্রবলভাবে রাজধানীসহ দেশের ৮টি অঞ্চলের ওপর দিয়ে আজ শনিবার (১৩ জুলাই) ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ শনিবার ও পরদিন রোববার (১৪ জুলাই) রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায
সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে রাজধানীর শাহবাগসহ দেশের বিভিন্ন সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। এবার শাহবাগে পাল্টা কর্মসূচি ঘোষণা করল মুক্তিযুদ্ধ মঞ্চ। ৭ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করবে সংগঠনটি। শুক্রবার (১২ জুলাই) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ও শেষ ধাপের ফলাফল শুক্রবার (১২ জুলাই) রাতে প্রকাশিত হয়েছে। ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সময় শেষ হয়ে গেলেও কলেজ পাননি প্রায় ১২ হাজার শিক্ষার্থী। এদের মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৭০০ জন।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আজ শনিবার (১৩ জুলাই) দেশের সব জেলা এবং ক্যাম্পাসের প্রতিনিধিদের সঙ্গে জনসংযোগ করবেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে প্রেস ব্রিফিংয়ে তারা পরবর্তী কর্মসূচির ঘোষণা দেবেন।
সাবমেরিন ক্যাবল রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ সারা দেশে দিনভর ইন্টারনেটে ধীরগতি থাকতে পারে। শনিবার (১৩ জুলাই) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোগান্তির শিকার হতে পারেন গ্রাহকরা। গতকাল শুক্রবার বিকালে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি লিমিটেড পিএলসি (বিএসসিপিএলসি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।