আতিকুরের বাবা আবুল হোসাইন সরদার রাসেলের ১০ জুলাই হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন বলে জানিয়েছেন আইনজীবী কায়সার কামাল। আইনজীবী মাকসুদ উল্লাহ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
গতকাল শনিবার (১৩ জুলাই) দুপুরে এ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। বৈঠকের পর শিক্ষক ফেডারেশন জানিয়েছিল আলোচনা ফলপ্রসূ হয়েছে। আর ওবায়দুল কাদের বলেছিলেন, ‘একটা বিষয়ে ভুল বোঝাবুঝি মিটেছে। অচিরেই সমস্যার সমাধান হবে।’
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক থাকেন না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালে যে চিকিৎসককে যে পদে পদায়ন করা হয়েছে, তাকে অবশ্যই জেলা শহরে থেকে চিকিৎসা সেবা দিতে হবে। এর ব্যতয় হলে ওই চিকিৎসকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রোকনুজ্জামানের আনা রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।
কোপা আমেরিকার ফাইনাল ম্যাচটি দিয়েই সাদা- আকাশী নীল জার্সি তুলে রাখবেন বিশ্বকাপজয়ী তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি আশা করছেন ডি মারিয়া কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে গোল করে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন।
সরকারি চাকরিতে কোটাপদ্ধতি বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে দেওয়া ২৭ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। রোববার (১৪ জুলাই) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট এ রায় দেন।
মহাকাশযাত্রীদের পানির সমস্যা দূর হচ্ছে। আমেরিকার কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা মহাকাশে মানববর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন। গবেষকরা মাত্র ৫ মিনিটের মধ্যে মূত্র থেকে পানযোগ্য পানি ফিল্টার করতে সক্ষম, এমন একটি প্রোটোটাইপ ফিল্টারেশন সিস্টেম উন্মোচন করেছেন। এর ফলে ভবিষ্যতে
বিসিএস পরীক্ষায় ফাঁসকৃত প্রশ্নে উত্তীর্ণ হয়ে বিভিন্ন সরকারি দপ্তরে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকা প্রকাশ করতে আইনি নোটিশ পাঠিয়েছে মানবাধিকার সংস্থা ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষ থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের দুই আইনজীবী। সুপ্রিম কোর্টের দুই আইনজীবী হলেন- ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব ও
মৌসুমী বায়ু প্রবলভাবে দেশের ৭ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। রোববার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক সতর্কবার্তায় এ কথা জানানো হয়েছে।
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখায় বয়সের নিয়ম না মানার অভিযোগে ভর্তিকৃত প্রথম শ্রেণির ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।
কোটা সংস্কার করে সংসদে আইন পাসের এক দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা নতুন কর্মসূচি দিয়েছেন। আজ রোববার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে এ গণপদযাত্রা অনুষ্ঠিত হবে। পরে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করবেন শিক্ষার্থীরা।
কোপা আমেরিকায় দুই ফাইনালিস্ট নির্ধারণ হলে তৃতীয় স্থান নির্ধারণী লড়াইয়ের ফল নিয়ে খুব একটা আলোচনাও হয় না। এই নিয়মরক্ষার ম্যাচেও রোমাঞ্চকর এক লড়াই উপহার দিলো উরুগুয়ে ও কানাডা। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র হওয়ার পর ম্যাচ সরাসরি টাইব্রেকারে গড়ায়।