দেশের ১৪ অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার (২৭ জুন) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
সম্ভাব্যতা যাচাই করে এখানে পুলিশ বিভাগের জন্য ট্রেনিং একাডেমি করার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, নাম-পরিচয় গোপন করে খাগড়াছড়ির পাতাল কালীমন্দির এলাকায় হিন্দু সেজে লুকিয়ে ছিলেন গ্রেফতার ফয়সাল ও মোস্তাফিজ। তারা পলাশ রায় ও শিমুল রায় নাম ধারণ করেছিলেন। হিন্দু সেজে তারা ২৩ দিন ওই মন্দিরে ছিলেন।
আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করে কুলাউড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রুমান আহমদ সাংবাদিকদের বলেন, ‘কুলাউড়া স্টেশন থেকে সিলেটের কটালপুরের উদ্দেশ্যে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন পাঠানো হয়েছে।
গ্রুপ পর্বে শ্রীলংকার বিপক্ষে ২ উইকেটের রোমাঞ্চকর জয় দিয়ে বিশ্বকাপ শুরু করে বাংলাদেশ। পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৪ রানে হেরে যায় টাইগাররা। গ্রুপ পর্বে শেষ দুই ম্যাচে নেদারল্যান্ডস এবং নেপালকে হারিয়ে নিজেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয়বারের মত সুপার এইট নিশ্চিত করে বাংলাদেশ।
প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন,‘আওয়ামী লীগ সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশের শিক্ষাব্যবস্থার ব্যাপক উন্নয়ন করেছে এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা যুগোপযোগী শিক্ষানীতি প্রণয়ন করেছি এবং তা বাস্তবায়ন করে যাচ্ছি। দেশের ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্
চলতি বছরের ২৬ জুন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে তিন হাজার ৪৯৬ জন। এর মধ্যে দুই হাজার ১১৮ জন পুরুষ এবং এক হাজার ৩৭৮ জন নারী রয়েছেন।
অনুমোদনহীন ‘লেমন রিচ লিচি ব্লু ইলেকট্রোলাইট ড্রিংক’ বাজারজাত করার অভিযোগের মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিশুদ্ধ খাদ্য আদালতের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলাউল আকবর গত ৪ জুন ইফতেখার রাফসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে একেবারেই নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি সাকিব। ব্যাটিংয়ে ৭ ম্যাচে ১৮.৫ গড় ও ১০৬.৭৩ স্ট্রাইকরেটে সাকিব করেন ১১১ রান। এর মধ্যে ডাচদের বিপক্ষে ৬৪ রানের ইনিংস বাদ দিলে বাকি ম্যাচগুলোতে ছিলেন যাচ্ছেতাই।
২০২১ সালের ১০ অক্টোবর দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান বাদি হয়ে সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলা করেন। মামলায় এস কে সিনহার বিরুদ্ধে নিজের ভাই ও আত্মীয়ের নামে ৭ কোটি ১৪ লাখ টাকার সম্পদ অর্জন করে তা স্থানান্তর ও হস্থান্তরের অভিযোগ আনা হয়।
গত ১২ মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে ভারতে যান এমপি আনার। ওঠেন পশ্চিমবঙ্গের বরাহনগর থানার মণ্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে। পরদিন চিকিৎসক দেখানোর কথা বলে ওই বাড়ি থেকে বের হন। এরপর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন তিনি।
এ বছর প্রায় ১৮ লাখ মুসলিম পবিত্র হজ পালন করেছেন বলে সৌদি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। তাদের মধ্যে হজ পালন করতে গিয়ে ১৩০১ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে।