সোমবার (৩ জুন) সচিবালয়ে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ, সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত এক বৈঠক শেষে চামড়ার নতুন মূল্য ঘোষণা করা হয়।
২০১৬ সালে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছিলেন সৌম্য। এবার নিয়ে এই ফরম্যাটে নিজের চতুর্থ বিশ্বকাপ খেলবেন এই বাঁহাতি। তবে বিশ্বকাপে খেলার রোমাঞ্চ এখনও আগের মতোই বলে জানালেন তিনি, 'বিশ্বকাপ খেলা স্বপ্নের মতো। প্রথম বিশ্বকাপ খেলার সময় যেমন, এবারও তেমন রোমাঞ্চ কাজ করবে। চেষ্টা করবো ২০২৪ সালটা স্মরণীয়
টি-টোয়েন্টি বিশ্বকাপে আইসিসির সহযোগী দেশগুলো নিজেদের জানান দিচ্ছে। একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে তারা। এদের মধ্যে নেদারল্যান্ডস অন্যতম। এবারের বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে একই গ্রুপে পড়েছে ডাচরা। তাতে বাংলাদেশের মুখোমুখি হওয়া ম্যাচে নেদারল্যান্ডসের জয় দেখছেন ইয়ান বিশপ।
বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আবার সভাপতি নির্বাচিত হয়েছেন নাসিমুন আরা হক এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) শাহনাজ সিদ্দীকি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রাজধানীর আফতাবনগরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশুরহাট বসানোর সিটি কর্পোরেশনের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। সোমবার (৩ জুন) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তার পরিবারের নামে রাজধানীতে আরো দুইটি বাড়ি ও ৪০ বিঘা জমির সন্ধান মিলেছে। ইতিমধ্যে ঢাকা ও ঢাকার বাইরে তার ৬২৭ বিঘা জমি ক্রোক করা হয়েছে।
নিমতলী ট্রাজেডির ১৪ বছর পূর্ণ হলো আজ। ২০১০ সালে ৩ জুন ভয়াবহ আগুনে ঝরে যায় ১২৪টি প্রাণ। রাসায়নিকের গুদামে রক্ষিত দাহ্য পদার্থের কারণেই পুরান ঢাকার নবাব কাটরার নিমতলীতে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে বলে তদন্তে উল্লেখ করা হয়।
দেশের বিভিন্ন জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। দমকা হাওয়াসহ বজ্রপাতের আশঙ্কা রয়েছে। তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে বয়ে যাওয়া তাপপ্রবাহ অব্যাহত থাকবে। আবহাওয়াবিদ মো. বজলুর রশিদের দেয়া রোববার (২ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানা যায়।
ঈদুল আজহা উপলক্ষে স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে ট্রেনের অগ্রিক টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীদের অনলাইনে এ টিকিট ক্রয় করতে হচ্ছে। সোমবার (৩ জুন) সকাল ৮টায় টিকিট বিক্রি শুরু হয়।
তারা আরো জানান, এই খামার বাড়িতে রয়েছে ৩৭টি বিদেশি গবাদিপশু, যার মূল্য অর্ধকোটি টাকার বেশি। এ ছাড়া লামা উপজেলার সরই ডলুছড়ি মৌজার টংগ ঝিরিতে রয়েছে আরো অর্ধশত একর জায়গা। জেলা সদরের সুয়ালক ১নং ওয়ার্ডের হরিন ঝিড়ি এলাকায় ৪০ একর জায়গাও কিনেছেন তিনি।
এ ছাড়া বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে। এ মাসে দেশে চার থেকে ছয় দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নের রোল মডেল। তিনি নারীর প্রতি সকল প্রকার বৈষম্য নিরসন, প্রাকৃতিক দুর্যোগে নারীদের সহযোগিতা দান, ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের প্রণোদনা প্রেরণের মাধ্যমে নারীর সার্বিক অবস্থা উন্নয়নে কাজ করে চলেছেন।
নক্ষত্ররাও মারা যায়। অবশ্য তাঁদের জীবন মোটেও মানুষ বা অন্য প্রাণীদের মতো নয়।
মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, মে মাসে যৌন নিপীড়নের শিকার হয়েছেন ২৩ জন নারী। উত্ত্যক্তকরণের শিকার হয়েছেন ৬ জন, এরমধ্যে একজন আত্মহত্যা করেছেন। গত মাসে নারী পাচারের ঘটনা ঘটেছে দুইটি। অগ্নিদগ্ধের শিকার হয়েছে দুইজন, এরমধ্যে একজনের মৃত্যু হয়েছে।