কলকাতায় বাংলাদেশি এমপি আনোয়ারুল আজিম আনার খুনের পর টুকরো টুকরো করা হয় তাঁর দেহ। এখনও পর্যন্ত মেলেনি সেই দেহাংশ। এর মধ্যেই উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। খুনের পর শরীর টুকরো টুকরো করে কিমা করা হয়। এরপর টুকরোগুলো আলাদা আলাদা প্যাক করে বিভিন্ন পরিবহন ব্যাহার করে ফেলে দেওয়া হয়।
বাংলাদেশ ক্রিকেট দলকে হারিয়ে ইতিহাস গড়েছে যুক্তরাষ্ট্র। ক্রিকেটের তিন সংস্করণের কোনো একটিতে এই প্রথম তারা টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে সিরিজ জয়ের নজির গড়ল।
দেশের সব বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এদিকে দেশের চার বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যেখানে বলা হয়েছে শুক্রবার (২৪ মে) সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের দেহাবশেষ উদ্ধারে অভিযান চালাচ্ছে ভারতীয় তদন্ত সংস্থা সিআইডি ও স্থানীয় থানা পুলিশ। বৃহস্পতিবার দক্ষিণ চব্বিশ পরগনার পোলেরহাট থানার কৃষ্ণমাটি এলাকার একটি খালে এ অভিযান শুরু হয়।
বিল গেটসের হার্ভাডিয়ান বন্ধু পল অ্যালেন। তাঁরও কম্পিউটারে নেশা। কম্পিউটার সেন্টারে গিয়ে সেসব কম্পিউটার ব্যবহার করতেন দু বন্ধুতে মিলে। নিত্য-নতুন আইডিয়া মাথায় আসত সে সব করতে গিয়ে।
বৃহস্পতিবার (২৩ মে) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত গোপালগঞ্জে তার ৮৩টি দলিলের সম্পদ জব্দের আদেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এম এ মালেক আদনান জানান, ঢাকার মাহবুব গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠান কেবিসি এগ্রো প্রোডাক্টস (প্রা:) লিমিটেডের সঙ্গে হক ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবসা ছিল।
ভারতীয় আবহাওয়া অফিস বলছে, ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পরে উত্তর দিকে অগ্রসর হতে থাকবে রেমাল। রোববার সন্ধ্যার মধ্যে প্রবল ঘূর্ণিঝড় হিসেবে বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলের কাছে পৌঁছাবে। তবে ঘূর্ণিঝড়টির গতিপথ কোন দিকে তা এখন স্পষ্ট করে বলা যাচ্ছে না।
মামলার এজাহারে বাদি উল্লেখ করেন, ৯ মে রাত ৮টার দিকে তার বাবা মানিক মিয়া এ্যাভিনিউর সংসদ সদস্য ভবনের বাসা থেকে গ্রামের বাড়ি ঝিনাইদহে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। ১১ মে ৪টা ৪৫ মিনিটে বাবার সঙ্গে মোবাইলে ভিডিও কলে কথা বললে বাবার কথাবার্তায় কিছুটা অসংলগ্ন মনে হয়। এরপর বাবার মোবাইলফোনে একাধিকবার ফোন দিলে বন
বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার পর খণ্ডিত লাশ গুম করার কাজে ব্যবহৃত সাদা রঙের একটি গাড়ি জব্দ করেছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ। এ ঘটনায় জোবায়ের নামে সন্দেহভাজন একজনকে জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানানো হয়েছে।
প্রতারণার অভিযোগের মামলায় খালাস পেয়েছেন ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন।
নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষা হবে ২০২৬ সালে। গত এক যুগের বেশি সময় ধরে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারি মাসে শুরু হলেও নতুন শিক্ষাক্রম সেই পরীক্ষা শুরু হবে ডিসেম্বর মাসে।
ভারতের পশ্চিমবঙ্গে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার খুনের ঘটনায় সিলিস্তি রহমান নামে এক নারীর নাম সামনে এসেছে। এমপিকে হত্যার জন্য কলকাতার নিউটাউনে অভিজাত ‘সঞ্জীবা গার্ডেন্সে’ যে ফ্ল্যাট ভাড়া নেওয়া হয়, সেখানে অবস্থান করেছিলেন ওই নারী। হত্যা মিশন ঘটিয়ে মূল ঘাতক আমানউল্লাহ আমানের সঙ্গে তিনি
নেইমার জুনিয়র প্রজন্মের অন্যতম মেধাবী এই ফুটবলারের ক্যারিয়ারের বেশিরভাগ সময় পার হয়েছে হাসপাতালের বেডে। এবারের কোপা আমেরিকায় নেইমার থাকছেন না সেটা নিশ্চিত ছিল আগেই। তবুও নামটা যেহেতু নেইমার, তাকে নিয়ে আগ্রহ থাকবে এটাই খুব স্বাভাবিক।
কমপক্ষে এক মাস আগে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীমকে (আনার) খুনের পরিকল্পনা ও প্রস্তুতি শুরু হয়। এতে জড়িত অন্তত তিনজন ঘটনার ১৩ দিন আগে বাংলাদেশ থেকে ভারতের কলকাতায় যান। তারও আগে যান দুজন। আনোয়ারুলকে হত্যার জন্যই সেখানে একটি ফ্ল্যাট ভাড়া করা হয়।
চিকিৎসা করাতে ভারতে গিয়ে নৃশংসভাবে খুন হলেন ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় এমপি আনোয়ারুল আজিম আনার। নিখোঁজ হওয়ার আট দিন পর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পশ্চিমবঙ্গ রাজ্যের বিধাননগরের নিউটাউন এলাকায় সঞ্জীবা গার্ডেনসের একটি আধুনিক ফ্ল্যাটে তাকে হত্যা করা হয়।
ভারতের পশ্চিমবঙ্গে চিকিৎসার জন্য গিয়ে পরিকল্পিত ও নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বাংলাদেশের ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। এ ঘটনায় তদন্তে নেমেছে পশ্চিমবঙ্গ পুলিশ। তদন্তে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। যা ঘিরে রহস্য আরো জমাট বাঁধছে।